Hashtagintro

‘ভারতীয়দের চেয়ে পাকিস্তানি-বাংলাদেশির সংখ্যাই বেশি’, ধ্রুবের লন্ডন বিক্ষোভে কটাক্ষ বিজেপির

এসআইআর এবং ‘ভোটচুরি’ ইস্যুতে লন্ডনে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন ইউটিউবার ধ্রুব রাঠি। সেই নিয়ে এবার কটাক্ষ ছুড়লেন বিজেপির আন্তর্জাতিক শাখার (ইউরোপ এবং ব্রিটেন) নেতা কুলদীপ শেখাওয়াত। তাঁর দাবি, বিক্ষোভে ভারতীয়দের চেয়ে পাকিস্তানি-বাংলাদেশির সংখ্যাই বেশি ছিল।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্রিটিশ ভূখণ্ডে এ ধরনের কর্মসূচি আয়োজনের উদ্দেশ্য এবং বিদেশি নাগরিকদের অংশগ্রহণ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কুলদীপের দাবি, বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূতর সংখ্যা ছিল খুবই সামান্য। পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিকদের উপস্থিতিই ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, “অংশগ্রহণকারীদের মধ্যে ভারতীয় বংশোদ্ভূতর সংখ্যা ৫০ থেকে ৭০ জনের বেশি ছিল না। এদের অনেকেই আবার ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া’ (এনএসইউআই) অথবা ব্রিটেনের কংগ্রেস-সমর্থিত বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত।” কুলদীপের কথায়, “ধ্রুব লন্ডনে কী করছেন? কেন ব্রিটেনে বসবাসরত প্রবাসী ভারতীয়দের মধ্যে তিনি বিভাজন সৃষ্টি করছেন? এর ফলে ভারত-ব্রিটেনের মধ্যে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে।” তাঁর দাবি, ব্রিটেনের প্রবাসী ভারতীয়দের একটা বড় অংশই ধ্রুবের এই কর্মকাণ্ডকে সমর্থন করেন না।

গত ১০ অক্টোবর দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভের আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুবকে। ছাড়া পেয়েই সমাজমাধ্যমে বিস্ফোরণ ঘটান তিনি। দাবি করেন, তাঁকে অপহরণ করা হয়েছিল। কেউই পুলিশের উর্দি পরে ছিল না। ধ্রুব বলেন, “গ্রেপ্তার করার হলে উপযুক্ত এফআইআর কপি নিয়ে আসত। কিন্তু আমাকে সাধারণ পোশাকের ২০-২২ জন গুন্ডা এসে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। ২০-২২ ঘণ্টা ফোন রাখতে দেওয়া হয়নি।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language