Hashtagintro

রোহিত-হার্দিকে ‘অ্যালার্জি’! মুম্বইয়ের কোচ হওয়ার প্রস্তাব ফেরাচ্ছেন একের পর এক কিংবদন্তি

আগামী আইপিএলের এখনও বেশ কয়েক মাস বাকি। কিন্তু দুর্গাপুজোর মধ্যেই ক্রমশ সরগরম হচ্ছে আইপিএল-বাজার। আগামী ১৬ ডিসেম্বর এবারের আইপিএলের নিলাম। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে তেমনই নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে। আবার এদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের মতো হাইপ্রোফাইল আইপিএল টিমের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়েও জল্পনা তুঙ্গে।

মুম্বই ইন্ডিয়ান্স কোচের পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনে। যিনি গত দু’বছর ধরে মুম্বইয়ের কোচ ছিলেন। কিন্তু মাহেলা ছেড়ে দেওয়ার পর প্রশ্ন হল, পাঁচ বারের আইপিএলজয়ীদের পরবর্তী কোচ কে? জয়বর্ধনে দায়িত্ব ছাড়ার পরেই জোর চর্চা শুরু হয়েছিল রাহুল দ্রাবিড়কে নিয়ে। ক্রিকেটমহলে বলাবলি শুরু হয়েছিল যে, দ্রাবিড় পরবর্তী মুম্বইয়ের কোচ হবেন কি না? কিন্তু ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচ এখনই আইপিএল কোচিং নিতে চান না। অন্তত এক বছরের জন্য নয়।

আসলে দ্রাবিড়ের দুই ছেলেই খেলছেন। তাই ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ চান, সন্তানদের কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে। চলতি বছরের প্রথম দিকে রাজস্থান রয়‍্যালসের দায়িত্ব ছাড়ার পর প্রস্তাব-প্লাবনে ভেসে গিয়েছিলেন দ্রাবিড়। কিন্তু কোনও ফ্র্যাঞ্চাইজিতেই তিনি যোগ দেননি। ভবিষ্যতে তাঁর আইপিএল পৃথিবীতে ফিরে আসার ইচ্ছে রয়েছে বটে। তবে এখনই নয়।

দ্রাবিড়ের মতোই ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট-তাঁরাও মুম্বইয়ের প্রস্তাবে বিশেষ রাজি, এমন শোনা যায়নি। যে কারণে এখনও নিশ্চয়তা নেই, শেষ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স কোচের হটসিটে জয়বর্ধনের জায়গায় বসবেন কে? একটা বিষয় নিয়ে ফাঁপরে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষও। সেটা হল, টিমের বাকি সাপোর্ট স্টাফদের নিয়ে কী করা হবে? জয়বর্ধনে জমানায় মুম্বইয়ের বোলিং দেখতেন লাসিথ মালিঙ্গ এবং পারস মামরে। কায়রন পোলার্ড দেখতেন ব্যাটিং। তাঁদের ভবিতব্য কী হয়, সেটাও দেখার।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language