Hashtagintro

আশুতোষ-সৌরভদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল, অস্বস্তিতে ‘আরশোলা’রা!

ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। সোমবার সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। জানা গিয়েছে, তাঁদের জেল হেফাজতের মেয়াদ আরও ২ দিন বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, আগামী বুধবার দুই সিজেপি নেতাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হবে।

গত মঙ্গলবার পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে ব্যারিকেড টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন সিজেপির দুই শীর্ষ নেতা আশুতোষ ও সৌরভ। সেখানে তাঁরা তেরাঙ্গা ওড়ান। এরপরই তাঁদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। দুই নেতাকে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় ক্ষোভ উগরে দেন ‘ককরোচ’ প্রধান অভিজিৎ দীপকে। তাঁর কথায়, “ককরোচ নেতারা কোনও অন্যায় করেননি। তাঁরা জাতীয় পতাকা উড়িয়েছেন।” এক্স হ্যান্ডেলে দীপকে লেখেন, ‘দোষ শুধু তেরঙ্গা ওড়ানো। হিম্মত থাকলে মোদিজি, এমার্জেন্সি ঘোষণা করুন।’ সূত্রের খবর, সোমবার দিল্লি পুলিশ দুই সিজেপি নেতার জেল হেফাজতের মেয়াদবৃদ্ধির আবেদন জানায়। তা মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট।

এদিকে আশুতোষ-সৌরভদের জামিন প্রক্রিয়া ইচ্ছাকৃত ভাবে বিলম্বের অভিযোগ তুলেছে সিজেপি। তাদের বক্তব্য, সিজেপি নেতাদের কারাবন্দি রাখার উদ্দেশ্যে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করা হচ্ছে। এক্স হ্যান্ডলে একটি পোস্টে দীপকে লেখেন, ‘ইচ্ছাকৃতভাবে দলের দুই সহ-আহ্বায়কের মুক্তি বিলম্বিত করছে রাষ্ট্র। তাঁদের বেআইনি কারাবাসকে দীর্ঘায়িত করতে সব ধরনের নোংরা কৌশল অবলম্বন করা হচ্ছে।’ যোগ করেন, ‘তাঁদের কারাবন্দি রাখার মতো কোনও আইনি ভিত্তি নেই।’

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language