Hashtagintro

উত্তরপ্রদেশের এই পদেই মিষ্টিমুখ করেন বিগ-বি, সহজ প্রণালী মেনে বানাতে পারেন বাড়িতেই

চলতি মাসেই ৮৪ বছরে পা দিয়েছেন অমিতাভ বচ্চন। জন্মদিনে উপচে পড়েছে অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবরই পর্দার বাইরেও বিগ-বির ব্যক্তিগত জীবন ও তার পছন্দ-অপছন্দ নিয়ে অত্যন্ত উৎসাহী ভক্তরা। কী খেতে ভালোবাসেন অমিতাভ, সে নিয়েও আগ্রহ তুঙ্গে থাকে ভক্তদের। এ প্রসঙ্গেই অন্যান্য খাবারের মধ্যে নাম হয়ে লাপসির (Lapsi Recipe)। খাবারের ক্ষেত্রে জাঁকজমক নয়, একেবারে ঘরোয়া সাধারণ খাবারেই শান্তি খুঁজে পান বিগ-বি। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন নিজেই যে, তাঁর কম্ফোর্ট ফুডগুলির মধ্যে অন্যতম উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী এই পদ।

চাইলে বাড়িতেই বানাতে পারেন লাপসি। কীভাবে? রইল প্রণালী।

Amitabh Bachchan’s favourite traditional Uttar Pradesh sweet Lapsi recipe to try at home

উপকরণ
• ডালিয়া বা গমের ভাঙা দানা — ১ কাপ
• ঘি — ৩ টেবিলচামচ
• গুড় — আধ কাপ
• গরম জল — ৩ কাপ
• এলাচ গুঁড়ো — আধ চা-চামচ
• কাজু ও কিশমিশ — ২ টেবিলচামচ
• এক চিমটি নুন

প্রণালী
প্রথমে কড়াইয়ে ঘি গরম করে ডালিয়া দিয়ে মাঝারি আঁচে ভাজুন। ডালিয়া সোনালি রং ধরলে ও সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। এবার সাবধানে গরম জল ঢেলে দিন। ডালিয়া যাতে দলা পাকিয়ে না যায়, সে জন্য ক্রমাগত নাড়তে থাকুন।

আঁচ কমিয়ে কড়াই ঢেকে ১৫-২০ মিনিট ফুটতে দিন। ডালিয়া নরম হয়ে জল শুষে নিলে বুঝবেন লাপসি প্রায় তৈরি। এবার গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আরও ৫ মিনিট কম আঁচে ফোটান, যাতে গুড় গলে ডালিয়ার সঙ্গে মিশে যায়।গুড় দেওয়ার আগে ডালিয়া পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না দেখে নিন। গুড় দেওয়ার পর বেশি আঁচে রান্না করবেন না।

প্রয়োজন হলে সামান্য গরম জল দিতে পারেন।এ সময়েই এক চিমটি নুন দিন এতে।লাপসি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যায়, তাই সেই অনুযায়ী জলের পরিমাণ ঠিক করুন। সবশেষে এলাচ গুঁড়ো, ভেজে রাখা কাজু ও কিশমিশ মিশিয়ে নিন। ঘিয়ের সুগন্ধে ভরা লাপসি গরম থাকতেই পরিবেশন করুন। উপরে ভাঙা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language