Hashtagintro

গানের মাঝে বারবার বন্ধ করে দেওয়া হয় মাইক, ‘বেশরম রং’ শিল্পা রাওয়ের আক্ষেপ, ‘গল্পটা অসমাপ্ত থেকে গেল’ 

বিগত বেশ কয়েকদিন ধরেই সংগীতশিল্পীদের অনুষ্ঠান ঘিরে তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক। মঞ্চের উপর পাঞ্জাবি গায়ক দালের মেহেন্দিকে ‘মদ্যপ’ অভিযোগে বঞ্চনা উত্তরাখণ্ডের মন্ত্রীর। অত্যন্ত জনপ্রিয় ভোজপুরি গায়ক কেশরীলাল যাদবের পারফরম্যান্সের সময় মঞ্চে উড়ে এল চপ্পল। একের পর এক অনভিপ্রেত ঘটনর মাঝে ঘটে গেল আরও এক অপ্রত্যাশিত ঘটনা। এবার গান গাওয়ার মাঝে বন্ধ করে দেওয়া হল ‘বেশরম রং’ খ্যাত গায়িকা শিল্পা রাওয়ের মাইক। পারফরম্যান্স মাঝপথে বন্ধ করতেই বিতর্কের মুখে আয়োজকরা।

বলিউড মিউজিক প্রজেক্টের তথা ‘বিএমপি’র দশম বর্ষপূর্তি উপলক্ষে ২৪ অক্টোবর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেন্সে অনুষ্ঠিত হয়েছিল এক জমকালো সংগীতানুষ্ঠানের। সেখানে পারফর্ম করেন শিল্পা রাও, হিমেশ রেশমিয়া, অনু মালিক, হরিহরণ, ইউফোরিয়া, রূপ কুমার রাঠোর এবং নীরজ শ্রীধরের মতো একাধিক জনপ্রিয় শিল্পী। শিল্পা রাওয়ের পারফরম্যান্স মাঝপথে বন্ধ করে দেওয়ার ঘটনাকে ঘিরে তাল কাটল অনুষ্ঠানের। গায়িকার সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছে বলে অভিযোগে ক্ষুব্ধ অনুরাগীরা।

শিল্পার পারফরম্যান্সের নির্ধারিত সময় ছিল সন্ধ্যা সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত। কিন্তু অনুষ্ঠান নির্ধারিত সময়ের থেকে দেরিতে শুরু হওয়ায় তিনি মঞ্চে ওঠেন রাত সাড়ে আটটা নাগাদ। ‘তোসে নয়না লাগে’ গান দিয়ে পারফরম্যান্স শুরু করেন তিনি। কিন্তু গানের শেষের দিকে হঠাৎই তাঁর মাইক্রোফোন বন্ধ হয়ে যায়। পরে এক কর্মী তাঁকে অন্য একটি মাইক্রোফোন এনে দিলে ফের গান শুরু করেন শিল্পা। বিনোদনমূলক সংবাদমাধ্যম সূত্রে খবর, দর্শকদের উচ্ছ্বাসের মাঝে শিল্পা বলেন, “আমার মাইক্রোফোনের প্রয়োজন নেই। আপনারাই আমার কণ্ঠস্বর!”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ash-Winnie (@aashwini_shetye)

এরপর দর্শকদের ভালোবাসা ও সমর্থনকে সঙ্গী করে একের পর এক হিট গান পরিবেশন করেন। সাইয়ারা’ ছবির ‘বরবাদ’ গানটি গাওয়ার সময় মঞ্চে তাঁর সঙ্গে যোগ দেন গায়ক ঋষভ কান্ত ওরফে দ্য রিশ। ‘দেবারা’ ছবির ‘ছুট্টামাল্লে’ গানটি গাওয়ার পর ফের বন্ধ করে দেওয়া হয় শিল্পার মাইক্রোফোন। একই সময়ে মূল মঞ্চের আলোও নিভিয়ে দেওয়া হয়। অন্যদিকে, দ্বিতীয় মঞ্চে পারফরম্যান্স শুরু করেন আধুনিক লোকসংগীত শিল্পী কুটলে খান এবং তাঁর ব্যান্ড ‘দ্য কুটলে খান প্রজেক্ট’। পরবর্তী শিল্পীর অনুষ্ঠান শুরু হয়ে গেলেও তখনও মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পা। এই ঘটনায় বিভ্রান্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শক।

শিল্পাকে তাঁর পারফরম্যান্স শেষ করতে দেওয়ার দাবিতে দর্শকরা তাঁর নাম ধরে স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে কিছুক্ষণের জন্য ফের চালু করা হয় তাঁর মাইক্রোফোন। পাশের মঞ্চে কুটলে খানের অনুষ্ঠান চলতে থাকলেও দর্শকদের উদ্দেশে কথা বলার চেষ্টা করেন শিল্পা।  সৌজন্য বজায় রেখেই কুতলে খানকে উদ্দেশ করে তিনি বলেন, “কুটলে জি, আমি একটা লাইন বলে চলে যাব, ঠিক আছে? আপনি খুব ভালো গাইছেন। সত্যিই দারুণ গাইছেন।” এরপর মঞ্চ ছাড়ার আগে দর্শকদের বিদায় জানাতে চেয়ে শিলপা বলেন, “আমি শুধু বিদায় জানাতে চেয়েছিলাম। বিদায় না জানিয়ে আমি চলে যেতে পারব না। ওরা আমাকে গাইতে দিচ্ছে না।”

এই পরিস্থিতিতে দর্শকের একাংশ প্রতিবাদ করে  এবং আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়। এমতাবস্থায় শিল্পারপ সংযোজন, “তবে একটা কথা বলব। আপনারা আমার পারফরম্যান্সের এই ১৫-২০ মিনিটকে অসাধারণ করে তুলেছেন। অনেক দিন পর মুম্বইয়ে পারফর্ম করলাম।” কিন্তু বক্তব্য শেষ করার আগেই ফের বন্ধ করে দেওয়া হয় তাঁর মাইক্রোফোন। এরপর দর্শকের দিকে হৃদয়ের চিহ্ন দেখিয়ে এবং উড়ন্ত চুম্বন ছুড়ে মঞ্চ ছেড়ে চলে যান শিলপা। শেষ মুহূর্তেও দর্শক তাঁর নাম ধরে স্লোগান দিতে থাকেন।

অনুষ্ঠানের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ঘটনার প্রতিক্রিয়া জানান শিল্পা। মুম্বইয়ের দর্শককে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘মুম্বই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গিয়েছে। এত সুন্দর একটা মুহূর্ত এভাবে কেড়ে নেওয়া হয়েছে, সেটা ভীষণ কষ্টের। কিন্তু গান থেমে গেলেও আপনারা থামেননি। আপনারা যেভাবে আমার নাম ধরে ডাকছিলেন, আপনাদের কণ্ঠে যে ভালোবাসা ছিল, আমি সবটাই অনুভব করতে পেরেছি। আজ রাতে আমাদের গল্পটা অসমাপ্ত থেকে গেল। কথা দিচ্ছি, আমি আবার ফিরে আসব। মুম্বই, তোমাদের ভালোবাসি। চিরকাল, চিরদিন।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by M U M B A I E V E N T S (@mumbaiconcerts)

এক দর্শকের দাবি, অনু মালিক এবং ইউফোরিয়াকে নাকি তাঁদের নির্ধারিত সময়ের তুলনায় বেশি সময় পারফর্ম করার সুযোগ দেওয়া হয়েছিল। তাহলে শিলপার ক্ষেত্রেই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। বারবার মাইক্রোফোন কেড়ে নেওয়া এবং শিল্পা যখন দর্শকের উদ্দেশে কথা বলার চেষ্টা করছিলেন, তখনই অন্য শিল্পীর পারফরম্যান্স শুরু করে দেওয়ার সিদ্ধান্তেরও তুমুল সমালোচনা করা হয়।

Shilpa Rao Mic Cut Off Himesh Reshammiya Overshoots His Set Without Audio At BMP Concert
শিল্পা রাও। ছবি: সোশাল মিডিয়া

ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পড়ে ইনস্টাগ্রামে প্রকাশ্যে ক্ষমা চায় বলিউড মিউজিক প্রজেক্টের আয়োজকরা। শিল্পার পারফরম্যান্স এভাবে আচমকা শেষ হয়ে যাওয়ায় তাঁরা দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে গায়িকা এবং তাঁর কাজের প্রতি তাঁদের শ্রদ্ধার কথাও জানান।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language