Hashtagintro

এবার ‘হাইপারশিফট’ বাজারে আনল এনফিল্ড! তবে শোরুমে গেলেই মিলবে না! জানুন দাম ও ফিচার

রয়্যাল এনফিল্ডের শখ? দীর্ঘদিন ধরেই কেনার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এবার রয়্যাল এনফিল্ড (Royal Enfield) বাজারে আনল ‘ক্লাসিক ৬৫০’-এর নতুন সংস্করণ। যার নাম ‘হাইপারশিফট’। তবে হ্যাঁ, সরাসরি শোরুমে গেলেই কিন্তু পাবেন না এই বাইক। তাহলে কীভাবে কিনবেন? দাম কত? চলুন আজ জেনে নেওয়া যাক খুঁটিনাটি।

সংস্থা সূত্রে খবর, এই বাইকটি যান্ত্রিক দিক থেকে সাধারণ ‘ক্লাসিক ৬৫০’-এর মতোই। এর অভ্যন্তরীণ নকশাতেও বিশেষ কোনও পরিবর্তন আনা হয়নি। তবে এর প্রধান আকর্ষণ হলো বিশেষ ‘হাইপারশিফট’ পেইন্ট। বাইকটির উপর আলো পড়লে এর রঙ লাল, সবুজ এবং সোনালি-এই তিন রঙে পরিবর্তিত হবে। এর সাইড প্যানেলে থাকছে বিশেষ ব্যাজিং এবং হাতে আঁকা পিনস্ট্রাইপ।

২০২৫ সালে প্রথম রয়্যাল এনফিল্ড বাজারে আনে ‘ক্লাসিক ৬৫০’। এতে ইন্টারসেপ্টর ৬৫০ এবং অন্যান্য বাইকে ব্যবহৃত ৬৪৮ সিসির এয়ার-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিনটি রয়েছে। এই ইঞ্জিনটি ৪৭ হর্সপাওয়ার শক্তি এবং ৫২.৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর চেসিসটি নেওয়া হয়েছে সুপার মিটিওর ৬৫০ থেকে। একই ফিচার থাকবে নয়া এই বাইকেও। তবে দুটির মধ্যে পার্থক্য হল, সুপার মিটিওর মডেলে ইউএসডি ফর্ক থাকলেও, ক্লাসিক মডেলে রয়েছে সাধারণ টেলিস্কোপিক ফর্ক। এছাড়া, ক্লাসিক মডেলের পেছনের টুইন শক অ্যাবজর্বারগুলোর ট্রাভেলও কিছুটা কম, ১০১ মিলিমিটারের পরিবর্তে ৯০ মিলিমিটার। নয়া এই বাইকটির দাম ৪.২৬ লক্ষ টাকা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো চেন্নাই-ভিত্তিক এই ব্র্যান্ডটির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই মডেলটি বাজারে আনা হয়েছে। তাই প্রতিটি প্রধান বাজারে মাত্র ১২৫টি করে ইউনিট বিক্রি করা হবে। তাই, সরাসরি শোরুমে গিয়েই এটি কেনা সম্ভব নয়। এটি পেতে আগে থেকে রেজিস্টেশন করতে হবে।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language