Hashtagintro

ফের ক্রিয়েটরের রহস্যমৃত্যু! হাসিখুশি ভিডিওর আড়ালে লুকিয়ে ছিল কোন অন্ধকার? 

এবার অসমের এক কনটেন্ট ক্রিয়েটরের রহস্যমৃত্যু। গত ২৬ অক্টোবর সোশাল মিডিয়ার সুত্র ধরেই প্রকাশ্যে আসে যুগমায়া দত্তের মৃত্যুর খবর। ঠিক কী ঘটেছিল, কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। তবে সোশাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, আত্মঘাতী হয়েছেন ওই ক্রিয়েটর। নেপথ্যে আর্থিক সমস্যা নাকি দাম্পত্যকলহ বা অন্যকিছু, তাও এখনও জানা যায়নি।

অসমের তিনসুকিয়ার কাকপাথারের বাসিন্দা ছিলেন যুগমায়া দত্ত। তাঁর শ্বশুরবাড়ি চাবুয়ায়। দীর্ঘদিন ধরেই সোশাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করতেন যুগমায়া। মূলত লাইফ স্টাইল ভ্লগিং করতেন তিনি। এছাড়া বিভিন্ন রকম রিল পোস্ট করতেন। তাঁর হাসি মুখের ভিডিও দেখতে ভালোবাসতেন অনুরাগীরা। জানা গিয়েছে, কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলেন যুগমায়া। ফেরার সময় মাকে বলেছিলেন, দ্রুতই আবারও যাবেন। সেই সময় টাকা পয়সা সংক্রান্ত কোনও আলোচনা হয়। এরপর গত ২৬ তারিখ রহস্যজনকভাবে মৃত্যু হয় বধূর।

মৃতার বাপের বাড়ির দাবি, যুগমায়ার দাম্পত্য জীবনে কোনও অশান্তির কথা তাঁরা জানতেন না। ফলে কী হয়েছে তা তাঁরা বুঝতে পারছেন না। এবার সোশাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, যুগমায়া আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন, তা একেবারেই ধোঁয়াশা। পুলিশের তরফে জানানো হয়েছে, যুগমায়ার মোবাইল তাঁরা বাজেয়াপ্ত করেছে, সেটি খতিয়ে দেখলেই মৃত্যু রহস্যের কিনারা হতে পারে। তবে তরুণী ক্রিয়েটরের মৃত্যুতে মনখারাপ অনুরাগীদের।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language