Hashtagintro

আজ ফের উত্তরবঙ্গে শুভেন্দু, রায়গঞ্জ থেকে বড় ঘোষণা? নজর বঙ্গবাসীর

আজ, বৃহস্পতিবার প্রথমবার উত্তর দিনাজপুর জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। জানা গিয়েছে, বেলা বারোটায় রায়গঞ্জ কর্ণজোড়া অডিটোরিয়ামে জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলার প্রশাসনিক কর্তাদের পাশাপাশি জেলার চার বিধায়ক ও মন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা। প্রশাসনিক বৈঠক শেষে বেলা দু’টো নাগাদ স্থানীয় তিস্তা ময়দানে জনসভায় যোগ দেবেন। সেখান থেকেই জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে জেলা প্রশাসন সূত্রের দাবি।

জেলাশাসক অভিজিৎ শেভালে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি সফল করতে যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

শুধু তাই নয়, সভামঞ্চ থেকেই পরপর পাঁচটি সরকারি প্রকল্পের প্রথম ধাপে পঁচিশজন উপভোক্তার হাতে সরাসরি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। ১২৫ দিনের পরিবর্তিত কর্মসংস্থান হিসাবে ‘বিকশিত ভারত জি রাম জি (গ্রামীণ) প্রকল্প-সহ আয়ুষ্মান ভারত কার্ড ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা এবং অন্নপূর্ণা ভান্ডার ও সারথী প্রকল্পে স্কুল পড়ুয়াদের সাইকেল বিলি-সহ মোট পাঁচটি সরকারি প্রকল্পের পরিষেবা যোগ্য উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে প্রশাসনিক বৈঠকস্থলের অদূরে তিস্তা ময়দানে আয়োজিত মুখ্যমন্ত্রীর জনসভায় প্রায় পঞ্চাশ হাজারের বেশি দলীয় কর্মী সমর্থক যোগদানের সম্ভবনা রয়েছে বলে বিজেপির জেলা নেতৃত্ব তরফে স্পষ্ট দাবি করা হয়।

জেলাশাসক অভিজিৎ শেভালে বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ও সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি সফল করতে যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।” মুখ্যমন্ত্রীর এই প্রথম সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনিক মহলে আয়োজনে যাতে সামান্য ফাঁক না থাকে, সেইলক্ষ্যে কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের রাস্তায় রাস্তায় পুলিশে-পুলিশে ছয়লাপ। রায়গঞ্জ পুলিশ সুপার সোনা ওয়ানে কুলদীপ সুরেশ বলেন, “২৯ অক্টোবর পূর্ণিয়া থেকে কপ্টার করে মুখ্যমন্ত্রী কর্ণজোড়ায় নামবেন। তারপর কর্ণজোড়া অডিটোরিয়ামে জেলার প্রশাসনিক বৈঠক শেষে তিস্তা ময়দানে জনসভায় যোগ দেবেন। তারপর তিনটার মধ্যে কলকাতায় উড়ে যাবেন মুখ্যমন্ত্রী।”

তবে মুখ্যমন্ত্রীর সফর এই জেলায় রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, সভার ঠিক আগের দিন, অর্থাৎ বুধবার রায়গঞ্জ এইমস আন্দোলনকারীদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে ফের ‘রায়গঞ্জে এইমসের দাবি জানিয়েছে। এই অবস্থায় জনসভায় মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা জেলা।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language