Hashtagintro

মার্কিন মুলুকে চাঁদের দেখা নেই! করবা চৌথের উপোস ভাঙতে নাজেহাল প্রীতি-প্রিয়াঙ্কারা

মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর ‘পরদেশীবাবু’ নিক জোনাসও বিগত কয়েক বছরে পুরোদস্তুর ‘সংস্কারি জামাই’ হয়ে উঠেছেন। কোনওরকম শুভ কাজের আগে পুজোর জন্য জোরাজুরি করেন। গৃহিণীর যত না বেশি পুজোতে মন, তার থেকেও নাকি বেশি নিয়ম মেনে পুজোপাঠ করেন নিক জোনাস। প্রীতি জিন্টাও (Preity Zinta) ব্যতিক্রম নন। বিদেশে থাকলেও ফি বছর স্বামী জেনে গুড এনাফের সঙ্গে নিয়ম মেনে করবা চৌথ পালন করেন। তবে এবার নাকি ‘চাঁদমামা’র লুকোচুরিতে নাস্তানাবুদ দুই অভিনেত্রী! কেন?

প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়ারাও রাতের আকাশে চাঁদের অপেক্ষাতেই ছিলেন। কিন্তু কোথায় কী! দীর্ঘক্ষণ অপেক্ষার পরও নাকি চাঁদের দেখা মেলেনি। অগত্যা অপেক্ষা ছাড়া উপায় নেই।

লস অ্যাঞ্জেলসের আকাশে মেঘের আড়ালে চাঁদ। আর তাতেই করবা চৌথের উপোস ভাঙতে দেরি। রীতি অনুযায়ী, চাঁদ দেখে স্বামীর মুখ দর্শনের পরই জল-মিষ্টি খেয়ে উপোস ভাঙেন স্ত্রীরা। তাই প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়ারাও (Priyanka Chopra) রাতের আকাশে চাঁদের অপেক্ষাতেই ছিলেন। কিন্তু কোথায় কী! দীর্ঘক্ষণ অপেক্ষার পরও নাকি চাঁদের দেখা মেলেনি। অগত্যা অপেক্ষা ছাড়া উপায় নেই। প্রীতি নিজেই সোশাল মিডিয়ায় এখবর ভাগ করে নিয়ে লিখেছেন, ‘চাঁদটা কি উধাও হয়ে গেল? নাকি এটা শুধু আমার একারই মনে হচ্ছে! আমাদের এখানকার আকাশে কেউ চাঁদ দেখেছেন? আমার করবা চৌথ ব্রত চলছে আর এমন সময়েই মেঘলা আকাশে লুকোচুরি খেলছে চাঁদ।’ প্রিয়াঙ্কা চোপড়ারও একই পরিস্থিতি।

স্বামী নিক জোনাসের নামে মেহেন্দি পরে লিখেছেন, ‘আমি বরাবর একটু বেশিই ফিল্মি।’ মায়ের লেন্সবন্দি মুহূর্তে ধরা দিয়েছে রাজকন্যা মালতি মেরি জোনাসও।

বুধবার রাতে লস অ্যাঞ্জেলসের বাংলোয় করবা চৌথ উদযাপনের বেশ কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন ‘দেশি গার্ল’। পরনে লাল সালোয়ার। ওড়না দিয়ে ঘোমটা টেনে আদ্যোপান্ত ট্র্যাডিশনাল মেজাজে ধরা দিয়েছে অভিনেত্রী। শুধু কি তাই? স্বামী নিক জোনাসের নামে মেহেন্দি পরে লিখেছেন, ‘আমি বরাবর একটু বেশিই ফিল্মি।’ মায়ের লেন্সবন্দি মুহূর্তে ধরা দিয়েছে রাজকন্যা মালতি মেরি জোনাসও। এরপরই একটি ছবি শেয়ার করে ‘অধৈর্য’ প্রিয়াঙ্কা লেখেন, ‘আরে চাঁদটা কখন দেখা যাবে?’ অতঃপর চাঁদের অপেক্ষায় উপোস ভাঙতে যে প্রীতি জিন্টা এবং প্রিয়াঙ্কা চোপড়া উভয়েরই দেরি হয়েছে, তা বলাই বাহুল্য। তবে প্রতিবারের মতো এবারেও স্বামীর মঙ্গলকামনায় মার্কিন মুলুকে ঘটা করে করে করবা চৌথ পালন করেছেন দুই বলিউড অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language