Hashtagintro

করবা চৌথে কঙ্গনার মুখে মোদি স্তুতি! প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় পুজোর আয়োজন? ভিডিও ভাইরাল হতেই…

বৃহস্পতি, লক্ষ্মীবারে গৃহলক্ষ্মীরা স্বামীর মঙ্গল কামনায় করবা চৌথের ব্রত রেখেছিলেন। প্রতিবীারের মতো এবছরও সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই চেনা ছবি। শিল্পা শেট্টি থেকে মীরা রাজপুত, তাহিরা কাশ্যপ থেকে অঙ্কিতা লোখান্ডে-সহ বিটাউন সেলেব ও তারকা পত্নীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই বিশেষ রীতি পালন করেছেন। স্রোতের বিপরীতে হেঁটেছেন বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)! এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেছেন কঙ্গনা?

প্রার্থনা শেষে মন্দিরের বাইরে কঙ্গনার মুখে মোদি স্তুতি, যেখানে আপাতাদৃষ্টিতে কার্যত স্পষ্ট ভগবানের দরবারে দেশের উন্নয়নের স্বার্থে করবা চৌথে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। তবে এই ভিডিওর নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে ঐতিহ্যবাহী সাজে নজর কেড়েছেন কঙ্গনা। পরনে উজ্জ্বল রঙের শাড়ি, সঙ্গে মানানসই জুলেয়ারি, খোঁপা ফুলের মালা। পুরোহিতের পাশে বসে ভক্তিভরে পুজো করছেন কঙ্গনা।

সেই সঙ্গে বলছেন, “যিনি দেশের সুরক্ষাকবচ, আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সেই প্রার্থনাই করছি।” এরপর মোদির নামে পুরোহিতের হাতে ফুল অর্পন করে মন্দির থেকে বেরিয়ে আসেন কঙ্গনা। সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের সামনের সামনে তিনি বলেন, “আমি এখানে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করতে এসেছি। উনি যেভাবে দেশের উন্নয়ন করছেন, সেই সঙ্গে গোটা বিশ্বে যে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেই উনি সুকৌশলে ভারতকে সুরক্ষিত রাখবেন।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

এই ভিডিও ভাইরাল হতেই সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই করবা চৌথের ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এই ভিডিওটি বিভ্রান্তিকর। চলতি বছরের জন মাসের ভিডিওটি নতুন করে সোশাল মিডিয়ায় ভাইরাল। সেসময় অভিনেত্রী কঙ্গনা রানাউত রাজস্থানের যোধপুরে অবস্থিত শ্রী চামুণ্ডা মাতা মন্দির এবং গজানন মহারাজ মন্দির দর্শনে গিয়েছিলেন। তখন পুজো দেওয়ার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর চার হাজার চারশো দিনের দায়িত্ব পালন সম্পূর্ণ করার জন্য অভিনন্দন জানান। একটানা মেয়াদের নিরিখে ভারতে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হিসেবে এই মাইলফলক অর্জন করেছিলেন নরেন্দ্র মোদি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

ওই মন্দির দর্শনের ভিডিওটিই বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, করবা চৌথ উদ্‌যাপনের প্রসঙ্গ জুড়ে দেওয়া হয়েছে। কঙ্গনা ১১ জুন নিজের ইনস্টা হ্যান্ডলে মন্দির দর্শনের একটি ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য, শক্তি এবং দীর্ঘায়ু কামনা করে তিনি প্রার্থনা করেছেন। তিনি লিখেছিলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, যেন তিনি তাঁকে সুস্বাস্থ্য, অপরিসীম শক্তি এবং দীর্ঘায়ু দেন। যাতে তাঁর নেতৃত্বে আগামীতে ভারতের উন্নয়ন, সমৃদ্ধি, নিরাপত্তা আরও সুরক্ষিত হয়।’

 

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language