Hashtagintro

বাড়ির টবেই ফলবে ফুলকপি, শুধু এই নিয়মটি মানলেই কেল্লাফতে

শীত মানেই পাতে ফুলকপি থাকবেই। তা সে রোস্ট হোক কিংবা আলু দিয়ে তরকারি। পকোড়া থেকে মাছের ঝোল সবেতেই ফুলকপির ‘রাজত্ব’। তবে বাজার থেকে কেনার বদলে ফুলকপি যদি বাড়িতেই চাষ করা যায়। মন্দ হয় না, তাই না? আবার ভাবছেন, এখন ছোট ছোট ফ্ল্যাটে জায়গা কোথায়? দুশ্চিন্তা করবেন না। কারণ, আপনার ইচ্ছা থাকলে টবেও ফলানো যায় ফুলকপি। জেনে নিন পদ্ধতি।

  • প্রথমেই সঠিক টব নির্বাচন করুন। কমপক্ষে ১২-১৪ ইঞ্চি চওড়া টব নিন। টবের নিচে বড় ছিদ্র আছে কিনা দেখে নিন। নইলে জল বেরনোর জায়গা পাবে না। তাতে গোড়া পচে গাছের ক্ষতি হতে পারে।
  • টবে দোআঁশ মাটি দিন। পচানো সার এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে দিলে মাটির গুণগত মানোন্নয়ন হবে।
  • সরাসরি বড় টবে বীজ দেবেন না। প্রথমে ছোট কোনও ট্রে-তে বীজ বুনুন।

Cauliflower-Leaves

  • মাটি সবসময় ভিজিয়ে রাখুন। তবে অতিরিক্ত ভিজে যেন না হয় সেদিকে খেয়াল রাখুন।
  • যখন চারা শক্তপোক্ত হবে তখন সাবধানে বড় টবে বসান গাছটি।
  • দিনে অন্তত ৪-৬ ঘণ্টা রোদ পায় এমন জায়গায় টবটি রাখুন। খুব বেশি সার দেবেন না। জৈব সার কাজে লাগাতে পারেন।
  • ফুলকপি গাছের সমস্যা তৈরি করতে পারে শুঁয়োপোকা কিংবা ছোট পাতা। তাই পাতার তলার দিকে খেয়াল রাখুন। নইলে গাছে বড়সড় ক্ষতি হতে পারে।

এই পদ্ধতি মেনে চললে ৭০-১০০ দিনের মধ্যেই পেতে পারেন টাটকা, তরতাজা ফুলকপি। শীত পড়ার সময়ই ফুলকপি চাষের মোক্ষম মরশুম। তাই আর দেরি না করে আজই টবে ফুলকপি চাষ শুরু করুন।

Cauliflower-Leaves

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language