Hashtagintro

রামলীলা বিক্ষোভের আগেই শনিসন্ধ্যায় ‘দিদি’র দরবারে দীপকে, ‘আরশোলা’কে বাংলায় আমন্ত্রণ মমতার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে যোগ দিতে দিল্লি গিয়েই সলতে পাকানো শুরু করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট আরও শক্তিশালী করার ইঙ্গিত দিয়ে তাঁর সঙ্গে দেখা করে গেলেন ককরোচ জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার সন্ধ্যায় দিল্লির ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে গিয়ে মমতার সঙ্গে দেখা করলেন ‘আরশোলা’ দীপকে। হাতে হাত রেখে একে অপরের রাজনৈতিক লড়াইকে কুর্নিশ জানান।  ‘আরশোলা’দের কলকাতায় কর্মসূচির আমন্ত্রণ জানান মমতা। রবিবার রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশের আগে মমতা-দীপকের এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ নিঃসন্দেহে।

মমতা জানান, ‘‘ওরা জেন জি। যেভাবে দেশের নানা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, তা সহজ ব্যাপার নয়। আমি ওদের পূর্ণ সমর্থন জানাই। খুব ভালো লাগল, আজ অভিজিৎ দেখা করতে এসেছে। আমি বলেছি যে চাইলে বাংলাতেও ওরা কর্মসূচি করতে পারে। ওরাও আমাদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছে।” অভিজিৎ দীপকে বলেন, ‘‘আমি শুধু দিদিকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমাদের আন্দোলনের শুরুর দিন থেকে যেভাবে উনি পাশে থেকেছেন, নানা সময় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।”

ভোটচুরির অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকায় প্রশ্ন তুলে তাঁর অপসারণের দাবি ঘিরে ফের উত্তপ্ত হতে চলেছে রাজধানী দিল্লি। রবিবার সকালে মেগা কর্মসূচিতে নামছে বিরোধী ‘ইন্ডি’ জোট। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামলীলা ময়দানে জমায়েত হয়ে প্রতিবাদ জানাবেন। ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন। শনিবার সন্ধ্যায় অভিষেকের বাংলোয় তাঁদের সঙ্গে দেখা করতে গেলেন ‘ককরোচ’ দীপকে। তাঁকে স্বাগত জানান ডেরেক। এরপর মমতার সঙ্গে দেখা করেন তরুণ নেতা। দু’জনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়।

৩০ অক্টোবর, শনিবার সন্ধ্যায় দীপকে-মমতার সঙ্গে ডেরেক ও ব্রায়েন, ছবি: পিটিআই

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়কে কুর্নিশ জানিয়েছেন দীপকে। পালটা মমতাও তাঁদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। উল্লেখ্য, রবিবার রামলীলা ময়দানে ‘ভোটচুরি’ নিয়ে ইন্ডি জোটের মেগা প্রতিবাদ কর্মসূচিকে আগেই সমর্থন জানিয়েছিল ককরোচ জনতা পার্টি। এবার কি তাঁরা সশরীরে উপস্থিত থাকবেন? মমতা-দীপকের সাক্ষাৎ সেই জল্পনা উসকে দিল।

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়কে কুর্নিশ জানিয়েছেন দীপকে। পালটা মমতাও তাঁদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান। উল্লেখ্য, রবিবার রামলীলা ময়দানে ‘ভোটচুরি’ নিয়ে ইন্ডি জোটের মেগা প্রতিবাদ কর্মসূচিকে আগেই সমর্থন জানিয়েছিল ককরোচ জনতা পার্টি। এবার কি তাঁরা সশরীরে উপস্থিত থাকবেন? মমতা-দীপকের সাক্ষাৎ সেই জল্পনা উসকে দিল। এর আগে দিল্লিতে নিট জালিয়াতি নিয়ে যখন অবস্থান বিক্ষোভে বসেছিলেন দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারা তখন তাঁদের আন্দোলনে যোগ দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেসময় আর তা হয়ে ওঠেনি। পরবর্তীতেও সিজেপির প্রতিবাদের সময় সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাদের গ্রেপ্তারির বিরোধিতায় সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী।

এদিন সাক্ষাতের পর দু’জনই সাংবাদিকদের মুখোমুখি হন। মমতা জানান, ‘‘ওরা জেন জি। যেভাবে দেশের নানা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে, তা সহজ ব্যাপার নয়। আমি ওদের পূর্ণ সমর্থন জানাই। খুব ভালো লাগল, আজ অভিজিৎ দেখা করতে এসেছে। আমি বলেছি যে চাইলে বাংলাতেও ওরা কর্মসূচি করতে পারে। ওরাও আমাদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছে।” অভিজিৎ দীপকে বলেন, ‘‘আমি শুধু দিদিকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমাদের আন্দোলনের শুরুর দিন থেকে যেভাবে উনি পাশে থেকেছেন, নানা সময় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।”

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language