Hashtagintro

রক্তে ভাসছে ঘরের মেঝে! বটি দিয়ে স্ত্রীর গলা কেটে ‘খুন’ স্বামীর, পারিবারিক অশান্তি না অন্য কারণ?

স্ত্রীকে ধারালো বটি দিয়ে গলা কেটে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনাটি ঘটে নদিয়ার কৃষ্ণগঞ্জের তারকনগর স্টেশন সংলগ্ন এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কারণে অশান্তি ছিল। সেই কারণেই খুন নাকি খুনের পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

man allegedly kills his wife at nadia
অভিযুক্ত স্বামী সমীর মজুমদার। নিজস্ব ছবি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমিত্রা মজুমদার। রবিবার সকালে বাড়িতে অন্য পরিজনরা ছিলেন না। সেই সুযোগে ছেলেকে দিয়ে স্ত্রী সুমিত্রাকে ঘরে ডেকে পাঠায় সমীর মজুমদার। বাবার কথামতো মাকে ডেকে নিয়ে আসে ছেলে। এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। পারিবারিক অশান্তি থেকেই এই বিবাদের সূত্রপাত বলে জানা গিয়েছে। এরপর ছেলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। অভিযোগ, বটি দিয়ে গলা কেটে স্ত্রীকে খুন করে সমীর। স্ত্রীকে খুনের পর দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনের দিকে এগিয়ে যায় সমীর। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সমীরকে প্রশ্ন করতেই স্ত্রীকে খুন করে আসার কথা শিকার করে নেয় সে। এরপর প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে দেখেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী সুমিত্রা মজুমদারের দেহ।

খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারাই সমীর মজুমদারকে পুলিশের হাতে তুলে দেন। কী কারণে এই হত্যাকাণ্ড, স্বামী-স্ত্রীর মধ্যে ঠিক কী নিয়ে বিবাদ হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language