Hashtagintro

আলোর উৎসবে যোগ দেবে ১৪৩ আসামীও, গুজরাটে দিওয়ালি উপলক্ষে জেলমুক্তির ছাড়পত্র! 

আলোর উৎসব দিওয়ালিতে ঘরে ফেরার ছাড়পত্র জেলবন্দিদেরও। উদার গুজরাট সরকার। উৎসব দিনগুলিতে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানোর জন্য ১৪৩ জন আসামীকে প্যারোলে ১৫ দিনের ‘ছুটি’ মঞ্জুর করল রাজ্যের সংশ্লিষ্ট মন্ত্রক। ধনতেরাস-এর দিন, অর্থাৎ আগামী ৬ নভেম্বর তারা জেল থেকে ছাড়া পাবে। বিশেষভাবে ছাড় দেওয়া হয়েছে ষাটোর্ধ্ব পুরুষ বন্দি এবং চল্লিশোর্ধ্ব মহিলা বন্দিদের।

জানা গিয়েছে, বন্দি কল্যাণমূলক উদ্যোগ এবং কারাগার সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৪৩ জনকে ‘দিওয়ালি প্যারোলে’ ১৫ দিনের জেলমুক্তির ঘোষণা করা হয়েছে। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হরিশ সাংভি ইতিমধ্যে বন্দিদের জন্য উৎসবের ছাড়পত্র স্বাক্ষর করেছেন। উল্লেখ্য, ২০০৩ সাল থেকেই জেলবন্দিদের জন্য ১৫ দিনের ‘দিওয়ালি প্যারোল’ চালু করে গুজরাট সরকার। বিশেষ কারণে বাছাই মহিলা বন্দি এবং ষাটোর্ধ্ব পুরুষ বন্দিরা এই ছাড়পত্র পান।

গুজরাট কারাগার ও সংশোধন বিভাগের পুলিশ পরিদর্শক (ডিজিপি) ড. কেএল এন রাও জানিয়েছেন, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, খুন-ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত, জঙ্গি বা মাদক পাচারে দোষী বন্দিরা দিওয়ালি উপলক্ষে প্যারোল পাওয়ার যোগ্য নন। এছাড়াও যে বন্দিদের আপিল হাই কোর্টে বিচারাধীন রয়েছে তারাও দিওয়ালি প্যারোল পান না। অনাবাসী ভারতীয় বন্দি এবং অন্য রাজ্যের বন্দিরাও উৎসবের মরশুমে এই বিশেষ ছাড়পত্র থেকে বঞ্চিত।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language