Hashtagintro

বিগ বস দুর্গ ছাড়লেন নন্দিনী, চোখে জল নিয়ে দাদার কাছে রাজবীরের আর্জি, ‘কিছু করুন’

অধরা ট্রফি জয়ের স্বপ্ন! জল্পনা সত্যি করে দর্শকদের ভোটের বিচারে ‘রবিবার দাদার দরবারে’ বিগ বসের দুর্গ থেকে বেরিয়ে গেলেন নন্দিনী দত্ত। অর্থাৎ আর পর্দায় দেখা যাবে না রাজনন্দিনী জুটি, তাঁদের মাখোমাখো প্রেম। নন্দিনী বেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন রাজবীর দে। সঞ্চালকের কাছে রাজবীরের আর্জি, “আপনি কিছু একটা করুন।”

Rajveer-Nandini1
রাজবীর দে ও নন্দিনী দত্ত।

এ সপ্তাহে নমিনেটেড ছিলেন রাজবীর দে, নন্দিনী দত্ত, তনুশ্রী রায় দাস ও সৃজলা গুহ। শনিবারই জানা গিয়েছিল, এ সপ্তাহের জন্য সেফ সৃজলা। রবিবার ছিল রাজবীর, নন্দিনী ও তনুশ্রীর ভাগ্য পরীক্ষার পালা। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, এদিন দর্শকদের ভোটের বিচারে দুর্গ ছাড়বেন নন্দিনী। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন রাজবীর। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আর্জি জানান, যে কোনও মূল্যে নন্দিনীকে রাখার। কিন্তু এরই নাম বিগ বস। প্রতি সপ্তাহেই বেরতে হবে একজনকে না একজনকে। নন্দিনী প্রকাশ্যে সকলের সামনে হাসিমুখে বিষয়টা মেনে নিলেও ভিতরে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ যেন খেলায় হারের থেকে অনেক বেশি ছিল বিচ্ছেদের কান্না। গত ২ মাসে রাজবীর-নন্দিনীর প্রেম ধীরে ধীরে পাকতে দেখেছে দর্শকরা। স্বাভাবিকভাবেই প্রেমের শুরুতেই এই বিচ্ছেদ আঘাত দিয়েছে ‘লাভ বার্ডস’কে। কারণ, যতদিন রাজবীর দুর্গের ভিতরে রয়েছে, ততদিন আর দেখা বা যোগাযোগ হবে না তাঁদের।

নন্দিনী বেরিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন সকলেই। তবে অভিনেত্রী হাসিমুখেই পৌঁছে যান দাদার কাছে। তাঁর এই মুহূর্তে একটাই প্রার্থনা, ট্রফি উঠুক রাজবীরের হাতেই। খোলাখুলি তিনি জানালেন, ফিরেই পুজো দেবেন প্রেমিকের জন্য। যদিও শেষ মুহূর্তে দেখা গিয়েছে বড় টুইস্ট! দুর্গ থেকে বেরিয়েও ঘরে ফেরা হয়নি নন্দিনীর। রয়েছেন রাজবীরের আশপাশেই। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language