Hashtagintro

হৃদয়বানই প্রকৃত ধনী! বৌদ্ধ ভিক্ষুর ঝুলিতে ভিক্ষাপাত্র উপুড় প্রতিবন্ধী ভিক্ষুকের, ভিডিওতে মুগ্ধ নেটপাড়া

অর্থ নয়, একজন হৃদয়বানই প্রকৃত দাতা! এই সত্য প্রমাণ করলেন বিহারের গয়ার এক প্রতিবন্ধী ভিক্ষুক। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর হৃদয়স্পর্শী কাণ্ডের ভিডিও। সেখানে দেখা গিয়েছে, গয়ায় মহাবোধি মন্দিরের কাছে নিজের ভিক্ষাপাত্র উপুড় করে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলি ভরে দিচ্ছেন এক প্রতিবন্ধী ভিখারি। এমন ঘটনা চাক্ষুষ করে অশ্রুসজল নেটপাড়া বলছে, আদানি-আম্বানি নয়, এমন মানুষই প্রকৃত ‘ধনবান’।

‘আদিত্য যাদব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে ভালোবাসা আর সহমর্মিতার অসামান্য উদাহরণ এই ভিডিওটি। যেখানে দেখা গিয়েছে, মহাবোধি মন্দিরের কাছে রাস্তার ধারে বসে আছেন এক ভিখারি। পরনে মলিন বস্ত্র। বোঝা যায় প্রতিবন্ধী ওই ব্যক্তি। সামনের রাস্তা দিয়েই যাচ্ছিলেন একদল বৌদ্ধ ভিক্ষু। তাঁদের সামনে আসতে দেখে ভিক্ষা করে পাওয়া টাকা, খাবার, মায় সর্বোস্ব দান করেন প্রতিবন্ধী ভিখারি। গেরুয়া বসন পরা বৌদ্ধ ভিক্ষু ওই ব্যক্তিকে নিরস্ত করারও চেষ্টা করেন। কিন্তু পারেননি।

এমনকী দান শেষে টুপি খুলে দুই হাত দিয়ে সন্ন্যাসীর পা ছুঁয়ে প্রণাম করেন প্রতিবন্ধী ভিখারি। পালটা একটি ছোট জলের বোতল ও দুই প্যাকেট বিস্কুট দেন বৌদ্ধ ভিক্ষু। উদারপ্রাণ ব্যক্তির মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন ভিক্ষুরা। এমন ভিডিও দেখেই মুগ্ধ নেটপাড়া। নিমেষে ভাইরাল হয়েছে ভিডিওটি। নেটাগরিকদের কেউ কেউ ওই প্রতিবন্ধী মানুষটিকে ‘পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি’ বলেও অভিহিত করেছেন। সকলেই বলছেন, একজন হৃদয়বানই প্রকৃত ধনী, প্রমাণ করলেন প্রতিবন্ধী ওই ব্যক্তি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language