Hashtagintro

‘হোমকামিং’য়ের স্বপ্ন শেষ! টিম ইন্ডিয়ার জার্সিতে আর ঘরে ফেরা হচ্ছে না কোহলির?

বেশ কিছু বছর ধরে তিনি পারতপক্ষে ভারতে থাকেন না। জন্মভূমিতে তিনি ফেরেন কয়েকদিনের জন্য, স্রেফ খেলার জন্য। কিন্তু বিরাট কোহলির (Virat Kohli) ঘরে ফেরার উপায়টুকুও এবার বন্ধ হয়ে যেতে বসেছে! সূত্রের খবর, ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের ভেন্যু বদলের প্রবল সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত ম্যাচের কেন্দ্র যদি সত্যিই বদলে যায়, তাহলে বিরাটের আর ঘরে ফেরা হবে না।

ব্যাপারটা ঠিক কী? আসলে ১৩ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। যার প্রথম ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। রোহিত শর্মা-বিরাট কোহলিদের ফের দেশের মাঠে দেখতে মুখিয়ে দেশের ক্রিকেটভক্তরা। দিল্লি আবার বিরাটের ঘরের মাঠ। তাই ঘরের ছেলের বিক্রম দেখতে দিল্লিবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে তাঁদের অপেক্ষা একেবারে ব্যর্থ হয়ে যেতে পারে। কারণ দিল্লির স্টেডিয়ামে ওই সময়ে আদৌ ম্যাচ করা যাবে কিনা সেই নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে।

কেন দিল্লির মাঠে হবে না খেলা? কারণ দিল্লির স্টেডিয়ামে নির্মাণকাজ চলছে। আদৌ ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষ হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে বিকল্প হিসেবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নাম চর্চায় এসেছে। মাসখানেক আগেও এই নিয়ে চর্চা হয়েছিল। তবে এবার জানা গিয়েছে, ডিসেম্বরের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ হওয়া একেবারে অসম্ভব। কারণ আউটফিল্ডের তলায় বালির স্তর বসানোর কাজ চলছে। ফলে অন্তত আগামী আইপিএল পর্যন্ত দিল্লির মাঠে খেলা আয়োজন করা অসম্ভব।

আউটফিল্ডের তলায় বালির স্তর বসালে নিকাশি ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে। বৃষ্টির পরে মাঠ শুকাতে সময় লাগবে না। আউটফিল্ডে জল জমার সমস্যা থাকবে না। বৃষ্টির সময় মাঠ ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেছিলেন, ম্যাচ সরিয়ে নেওয়া নিয়ে মাথা ঘামানো হচ্ছে না। কিন্তু দিল্লির ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন, ঘরের ছেলে চিকুর ব্যাটিং মাঠে বসে দেখা যাবে তো?

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language