Hashtagintro

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কাপুর খানদান! মোটা অঙ্কের টাকার দাবিতে হুমকি ফোন একতা কাপুরের ভাইকে

টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি। অভিনেতার ক্ষত এখনও শুকায়নি, এর মাঝেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় কাপুর খানদান। তুষার কাপুরকে (Tusshar Kapoor) হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। এই গ্যাং যে ধীরে ধীরে বলিউডের ত্রাসে পরিণত হয়েছে সে কথা বলার অবকাশই রাখছে না। অভিযোগ, বলিউডের কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্রর ছেলে অভিনেতা তুষার কাপুরের কাছে হুমকি ফোন। পাঁচ কোটি টাকা দাবি জানিয়ে ফোন পেয়েছেন একতা কাপুরের ভাই তুষার কাপুর।

ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার বলে পরিচয় দিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ তুষার। পুলিশের প্রাথমিক তদন্ত মোতাবেক, হুমকি ফোনটি ভুয়ো। অডিও রেকর্ডিংয়ের কণ্ঠস্বরের সঙ্গে হ্যারি বক্সারের সরকারি অডিও নমুনার মিল পাওয়া যায়নি। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রযুক্তিগত দল তুষার কাপুরের কাছে আসা হুমকির ফোনের অডিও রেকর্ডিং খতিয়ে দেখছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tusshar Kapoor (@tusshark89)

তাঁদের ডেটাবেসে থাকা হ্যারি বক্সারের সরকারি অডিও নমুনার সঙ্গে হুমকিদাতার কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়। মুম্বই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মতে, দুটি অডিওর কণ্ঠস্বরের মধ্যে কোনও সাদৃশ্য নেই। ফলে প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ফোনটি সম্ভবত ভুয়ো। তদন্তকারীদের অনুমান, কোনও দুষ্কৃতী শুধুমাত্র আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করেছে বলেই সন্দেহ করছে তদন্তকারীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tusshar Kapoor (@tusshark89)

অডিও রেকর্ডিংটি কে পাঠিয়েছিল তা ইতিমধ্যেই খুঁজে বের করার চেষ্টা শুরু করেছে পুলিশ। এর আগে বলিউডের একাধিক তারকা যেমন সলমন খান, রোহিত শেট্টি, রণবীর সিং এবং টাইগার শ্রফও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকি পেয়েছেন। প্রসঙ্গত, তুষার কাপুরকে শেষ দেখা গিয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। রোহিত শেট্টি পরিচালিত ‘গোলমাল ৫’ ছবিতে দেখা যাবে তুষারকে।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language