Hashtagintro

‘মন্দিরে পুরোহিতরা ধর্ষণ করে’, ‘পোস্টার গার্ল’ নেহার মন্তব্যে চরমে বিতর্ক, দায় ঝাড়ল ‘ইন্ডি’ জোট

ককরোচ পার্টির আন্দোলনের পর থেকে এআইএসএ সভাপতি নেহা বোরা (Neha Bora) হয়ে উঠেছেন ইন্ডি জোটের চর্চিত মুখ। এহেন নেহার এক মন্তব্য সম্প্রতি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তাঁর সেই ভিডিও বার্তা সোশাল মিডিয়ায় শেয়ার করে নেহার বিরুদ্ধে হিন্দু ধর্ম ও ধর্মীয় ঐতিহ্যকে অপমানের অভিযোগ তুলেছে বিজেপি। ভিডিওতে নেহাকে বলতে শোনা যাচ্ছে, ‘মন্দিরে পুরোহিতরা ধর্ষণ করেন।’ এহেন মন্তব্যে বিতর্ক মাথাচাড়া দিতেই দায় ঝেড়ে ফেলল ‘ইন্ডি’ জোট।

নেহার সেই বিতর্কিত মন্তব্য সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি। যেখানে নেহাকে বলতে শোনা যাচ্ছে, “ব্রাহ্মণ্যবাদ থেকে মুক্তি প্রয়োজন। এটা সেই ব্যবস্থা যেখানে বলা হয়, গরিব, শূদ্র, পশু ও মহিলা যন্ত্রণা পাওয়ার যোগ্য। এটা সেই ব্যবস্থা, যেখানে ব্রাহ্মণ মহিলাও নিরাপদ নন। মহিলাদের ধর্ষণ করা হয়। মন্দিরের মধ্যে পুরোহিতরাই তাঁদের ধর্ষণ করে। যেমনটা কাঠুয়া ও উন্নাওতে আমরা দেখেছি।” নেহার মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে প্রদীপ লিখেছেন, “রাহুল গান্ধীর পোস্টার গার্ল নেহা বোরা হিন্দু ধর্মের প্রতি তাঁর ঘৃণা প্রকাশ করছেন। বলছেন, মন্দিরে পুরোহিত ধর্ষণ করেন। ইনি রাহুল গান্ধীর দ্বারা অনুপ্রাণিত যিনি অতীতে বলেছিলেন, ‘মন্দিরে মহিলাদের শ্লীলতাহানির ঘটনা ঘটে।’” একইসঙ্গে কংগ্রেসকে তোপ দেগে তিনি লেখেন, ‘কংগ্রেস ভোট ব্যাঙ্ক ভালোবাসে আর হিন্দুদের ঘৃণা করে। কংগ্রেসের চিন্তাধারা ভারতীয় ঐক্যের জন্য ক্ষতিকর।’

নেহার ভিডিও ঘিরে বিতর্ক মাথাচাড়া দিতেই সতর্ক হয়ে উঠেছে ‘ইন্ডি’ জোট। নেহার থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে একাধিক দল।

নেহার ভিডিও ঘিরে বিতর্ক মাথাচাড়া দিতেই সতর্ক হয়ে উঠেছে ‘ইন্ডি’ জোট। নেহার থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে একাধিক দল। সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই বলেন, ”সবাইকে এক ছাঁচে ফেলে ঢালাও মন্তব্য করা অনুচিত। প্রতিটি ধর্মে ভালো-খারাপ মানুষ থাকে। কোনও জাতি, সম্প্রদায় বা ধর্ম নিয়ে এমন সাধারণীকরণ করা উচিত নয়। এটাই তো বিজেপি চায়, আমরা কেন তাদের ফাঁদে পা দেব?” শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, “দুর্ভাগ্যজনক মন্তব্য। ডান হোক বা বাম, যে কোনও উগ্র চিন্তাধারা দেশের জন্য ক্ষতিকর।” এর আগে বাংলাদেশ নিয়ে নেহার মন্তব্যে বিতর্ক তৈরি হলে কংগ্রেস সেই মন্তব্য থেকে দূরত্ব বজায় রেখেছিল।

জানা যাচ্ছে, নেহার ভিডিওটি পুরনো এবং কবে, কোন পরিস্থিতিতে বলা হয়েছিল তা যাচাই করা যায়নি। তবে এসআইআর বিরোধী আন্দোলনে ইন্ডি জোটের মুখ হয়ে ওঠা নেহার এই মন্তব্য বিরোধীদের অস্বস্তি বাড়িয়েছে। আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে ইন্ডি জোটের ছত্রছায়ায় চলে আসা নেহার এহেন মন্তব্য হিন্দু ভোটের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language