দীপাবলি, জগদ্ধাত্রী পুজো, রাস উৎসব – গোটা মাস ধরে উৎসবের মরশুম। এসময়ে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বড় ঘোষণা করল পূর্ব রেল। প্রতি সপ্তাহান্তে কলকাতা ও নিউ কোচবিহারের মধ্যে বিশেষ ট্রেন চলবে এবং রানাঘাট ও কৃষ্ণনগরে থামবে ওই ট্রেনটি। ফলে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে যাতায়াতকারী নদিয়ার যাত্রীরাও উপকৃত হবেন। ০৩১২৫/০৩১২৬ নম্বরের এই স্পেশাল ট্রেনটি নভেম্বর মাসে নির্দিষ্ট চারটি সপ্তাহান্তে চলাচল করবে।
যাত্রাপথে ট্রেনটির স্টপেজ থাকছে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড, জলপাইগুড়ি রোড এবং ধুপগুড়ি স্টেশনে। বিশেষ করে রানাঘাট ও কৃষ্ণনগর সিটি স্টেশনে স্টপেজ থাকায় নদিয়ার যাত্রীদের উত্তরবঙ্গ যাত্রায় অতিরিক্ত একটি রেল পরিষেবার সুযোগ তৈরি হল।
পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, কলকাতা থেকে নিউ কোচবিহারগামী ট্রেনটি চলবে ৭, ১৪, ২১ ও ২৮ নভেম্বর অর্থাৎ প্রতি শনিবার। ০৩১২৫ নম্বরের কলকাতা-নিউ কোচবিহার স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে। পরদিন রবিবার দুপুর ৩টে ৩০ মিনিটে ট্রেনটি নিউ কোচবিহার স্টেশনে পৌঁছবে। অন্যদিকে, নিউ কোচবিহার থেকে কলকাতাগামী ট্রেনটি চলবে ৮, ১৫, ২২ ও ২৯ নভেম্বর, রবিবার। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিউ কোচবিহার থেকে ছাড়বে, সোমবার সকাল ৮টা ১০ মিনিটে কলকাতা স্টেশনে পৌঁছবে ট্রেনটি। যাত্রাপথে ট্রেনটির স্টপেজ থাকছে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, বারসোই, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড, জলপাইগুড়ি রোড এবং ধুপগুড়ি স্টেশনে। বিশেষ করে রানাঘাট ও কৃষ্ণনগর সিটি স্টেশনে স্টপেজ থাকায় নদিয়ার যাত্রীদের উত্তরবঙ্গ যাত্রায় অতিরিক্ত একটি রেল পরিষেবার সুযোগ তৈরি হল।
এই বিশেষ ট্রেনটিতে থাকছে মোট ২২টি কোচ থাকছে। এর মধ্যে এসি টু টায়ারের দুটি, এসি থ্রি টায়ারের পাঁচটি, থ্রি টায়ার ইকোনমির দুটি, স্লিপার ক্লাসের সাতটি, সাধারণ দ্বিতীয় শ্রেণির চারটি এবং পাওয়ার কারের দুটি কোচ থাকবে।
জানা গিয়েছে, এই বিশেষ ট্রেনটিতে থাকছে মোট ২২টি কোচ থাকছে। এর মধ্যে এসি টু টায়ারের দুটি, এসি থ্রি টায়ারের পাঁচটি, থ্রি টায়ার ইকোনমির দুটি, স্লিপার ক্লাসের সাতটি, সাধারণ দ্বিতীয় শ্রেণির চারটি এবং পাওয়ার কারের দুটি কোচ থাকবে। জানা গিয়েছে, উৎসবের মরশুমে উত্তরবঙ্গগামী ট্রেনগুলিতে যাত্রীসংখ্যা ও ভিড় বৃদ্ধি পাওয়ার কথা মাথায় রেখেই পূর্ব রেলের এই বিশেষ পরিষেবার ব্যবস্থা। নির্দিষ্ট দিনগুলিতে এই ট্রেন চলাচলের ফলে কলকাতা, নদিয়া-সহ যাত্রাপথের বিভিন্ন এলাকার যাত্রীরা উপকৃত হবেন।