Hashtagintro

ভাঙড়ে ৪০ বছরের পুরনো কালীপুজোর প্যান্ডেল করতে বাধা! অভিযোগের আঙুল তৃণমূল নেতার দিকে

ভাঙড়ে (Bhangar) কালী পুজোর প‍্যান্ডেল করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। এর পিছনে আইএসএফও রয়েছে বলে অভিযোগ। তৃণমূল নেতার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নিজের নামে পাট্টা করে জমি বিক্রিরও অভিযোগ উঠেছে। মনে করা হচ্ছে, জমি নিয়ে জটিলতার জেরেই এই ঘটনা। যদিও অভিযোগের কথা অস্বীকার করেন অভিযুক্ত তৃণমূল নেতা কাইজার আহমেদ।

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানা এলাকার পাঁচগাছিয়াতে ৪০ বছর ধরে একটি কালীপুজো হয়। এবার পুজোর প্যান্ডেল করতে গেলে বাধার সম্মুখীন হয় পুজো কমিটির সদস্যরা। ভাঙড় ১ ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি কাইজার আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে ওঠে এই অভিযোগ। পুজো কমিটির অভিযোগ, তৃণমূল নেতাকে মদত দিচ্ছে আইএসএফ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ।

পুজো উদ্যোক্তা সুরজিৎ পাল জানান, কালী পুজোর প‍্যান্ডেল বাঁধার সময় কাইজার দলবল পাঠিয়ে কাজে বাধা দেয়। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন প্রভাব খাটিয়ে সেচ দপ্তরের জমি নিজের নামে পাট্টা করে বিক্রি করেন কাইজার। এই নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। এ বিষয়ে কাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ওই জায়গা তিনি অনেক আগেই বিক্রি করে দিয়েছেন। তাই এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন।

জানা গিয়েছে, কাইজার আহমেদের কাছ থেকে জমিটি কেনেন রেখা মণ্ডল। তিনি জানান, ওই জায়গায় যাতে পুজো না হয় তার জন্য আদালতের দ্বারস্থ হন তিনি। রেখা মণ্ডলের কথায়, “আমি টাকা দিয়ে ওই জায়গাটা কিনেছি। সেখানে আমি পুজো করতে দেব না।” যদিও পুজো উদ্যোক্তার দাবি, ৪০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শ্যামা পুজো বন্ধ করার চেষ্টা করছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় তবে ঘটনার তদন্ত শুরু করেছে বিজয়গঞ্জ থানার পুলিশ।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language