Hashtagintro

হইহই করে চলছে ‘রামায়ণ’, কিন্তু রাম-সীতা-রাবণের কণ্ঠস্বর কি এআই? জানুন সত্যিটা

দিন দুয়েক আগে, ৫ নভেম্বর মুক্তি পেয়েছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। তা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ছবিটিতে যে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হয়েছে তা কারও অজানা নয়। তবে অনেকেই মনে করছেন রণবীর কাপুর (রাম), সাই পল্লবী (সীতা) ও যশের (রাবণ) যে কণ্ঠ শোনা যাচ্ছে তা আদতে এআই। যদিও এই প্রশ্ন নতুন নয়। লস অ্যাঞ্জেলসে প্রিমিয়ারের সময়ই বিষয়টা খোলসা করেছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি। সত্যিই কি বিশাল বাজেটের এই ছবির ডাবিং (Ramayana AI Dubbing) পুরোটাই করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে?

ব্রহ্মা এআই এর আগে ব্যবহার করা হয়েছে হলিউডের ৬টি সিনেমায়। ‘Here’ ছবিতে দুটি চরিত্রকে কমবয়সি দেখাতে ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি। ‘Furiosa: A mad max saga’- ছবিতে ফেসিয়াল ট্রান্সফরমেসানে ব্যবহার করা হয়েছে ব্রহ্মা এআই। এছাড়া ‘Alien: Romulus’, ‘F1: The Movie’, ‘Karate Kid: Legends’ ও ‘Happy Gilmore 2’- ছবিতেও ব্যবহার করা হয়েছে ব্রহ্মা এআই।

বিদেশের মাটিতে প্রিমিয়ারের সময় পরিচালক নীতেশ তিওয়ারি সাফ জানিয়েছেন, কণ্ঠস্বরের ক্ষেত্রে এআই ব্যবহার করা হয়নি। অর্থাৎ আসল শিল্পীদের কণ্ঠই শোনা যাচ্ছে ছবিতে। তবে ব্রহ্মা এআই ব্যবহার করা হয়েছে, লিপ সিঙ্ক অর্থাৎ ঠোঁটের নড়াচড়া ঠিক করার জন্য। আসলে একাধিক ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। অন্য ভাষায় ডাবিং করলে অনেক সময় অভিনেতাদের ঠোঁট নড়ার সঙ্গে কথার কোনও মিল থাকে না। সেটা দেখতে বিরক্ত হন দর্শকরা। সেকথা মাথায় রেখেই এআই ব্যবহার করে ঠোঁটের নড়াচড়াকে পারফেক্ট করা হয়েছে।

Nitesh Tiwari denies AI-generated voices for Rama, Sita and Ravana in Ramayana.
রামায়ণ- ছবির একটি দৃশ্য। ছবি: সোশাল মিডিয়া

তবে এই প্রথম নয়, এর আগে ব্রহ্মা এআই ব্যবহার করা হয়েছে হলিউডের ৬টি সিনেমায়। ‘Here’ ছবিতে দুটি চরিত্রকে কমবয়সি দেখাতে ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তি। ‘Furiosa: A mad max saga’- ছবিতে ফেসিয়াল ট্রান্সফরমেসানে ব্যবহার করা হয়েছে ব্রহ্মা এআই। এছাড়া ‘Alien: Romulus’, ‘F1: The Movie’, ‘Karate Kid: Legends’ ও ‘Happy Gilmore 2’- ছবিতেও ব্যবহার করা হয়েছে ব্রহ্মা এআই। উল্লেখ্য, মাত্র কয়েকবছরেই সর্বত্র রীতিমতো দাপট দেখাচ্ছে এআই। যার ফলে প্রযুক্তি সংস্থার কর্মীরা চাকরি হারাচ্ছেন। এবার বলিউডের এত বড় বাজেটের ছবিতে লিপ সিঙ্কের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হল এআই।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language