Hashtagintro

এবারও দীপাবলি কাটবে সেনা জওয়ানদের সঙ্গে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বললেন মোদি

দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও সীমান্তে প্রহরারত বীর জওয়ানদের সঙ্গে কাটাবেন দিনটি।

শনিবার এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নমস্কার! দীপাবলির পবিত্র উৎসবে গোটা দেশ আলোয় ঝলমল করছে। আলোর এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আমাদের সংকল্পের পরিচয়। আপনাদের সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এই উৎসব আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।’ একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের মতো আমিও এই উৎসব অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করি। আপনারা জানেন, দীপাবলির দিনটা আমাদের বীর জওয়ানদের সঙ্গে কাটানো আমার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language