Hashtagintro

‘ফল ভুগতে হবে’, ইন্ডিগোর বিমানে ‘হাইজ্যাক’ হুমকি, আতঙ্কে যাত্রীরা

বেঙ্গালুরু থেকে লখনউ যাওয়ার কথা ছিল বিমানটির। মাঝ আকাশে আচমকাই মিলল ‘হাইজ্যাকে’র হুমকি! উড়ানের শৌচালয়ে পড়ে থাকা একটি হাতে লেখা চিরকুট ঘিরে ছড়াল আতঙ্ক। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, মাঝপথ থেকেই বিমান ঘুরিয়ে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন পাইলট। শনিবার সন্ধ্যায় এই ঘটনায় শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, এদিন বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লখনউয়ের উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর একটি বিমানটি। ছিলেন ১৭৮ জন যাত্রী। উড়ানের প্রায় ৩০ মিনিট পর বিমানের শৌচালয়ে যান এক যাত্রী। সেখানেই তাঁর নজরে আসে একটি চিরকুট। চিরকুটটিতে লেখা ছিল, ‘এই বিমানটি ঠিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিট নাগাদ হাইজ্যাক করা হবে। উপেক্ষা করলে ফল ভুগতে হবে।’ হুমকি বার্তাটি দেখেই
আতঙ্কিত হয়ে পড়েন ওই যাত্রী। তড়িঘড়ি বিষয়টি তিনি বিমানকর্মীদের জানান। খবর দেওয়া হয় পাইলটকেও। ততক্ষণে গোটা বিমানে সেই খবর ছড়িয়ে পড়েছে। হুলস্থুল পড়ে যায় যাত্রীদের মধ্যে।

পরিস্থিতি বেগতিক দেখে পাইলট বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো যোগাযোগ করেন বেঙ্গালুরু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে। অনুমতি মিলতেই কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ইন্ডিগোর বিমানটি। এরপর সমস্ত যাত্রীদের নামিয়ে উড়ানের ভিতর তল্লাশি চালানো হয়। তবে সূত্রের খবর, সন্দেহজনক কোনও বস্তু উদ্ধার হয়নি। কিন্তু কে ওই চিরকুটটি সেখানে রাখল, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পর বিমানটির ফের ফের লখনউয়ের উদ্দেশে রওনা দেয়।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language