Hashtagintro

‘আর কদ্দিন ওরা বাঁচাবে?’, বিস্ফোরক অডিও ক্লিপে ফের আয়ুষ্মান খুরানাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের!

তুষার কাপুরকে হুমকি দেওয়ার পর গত ৪ নভেম্বর এক বিস্ফোরক অডি ক্লিপ পাঠানো হয়েছিল আয়ুষ্মান খুরানাকে। যেখানে অভিনেতার কাছে কোটি টাকা তোলা চেয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল। এহেন জোড়া হুমকিকাণ্ডের পর তদন্তে নেমে বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। কিন্তু কীসের কী? পাঁচ দিনের মাথায় ফের আয়ুষ্মানের কাছে বিষ্ণোইদের অডিও ক্লিপ। যেখানে আর কোনওরকম রেয়াত না করে অভিনেতার উদ্দেশে সরাসরি প্রশ্ন ছোড়া হয়েছে, ‘আর কদ্দিন ওরা আপনাকে বাঁচাবে?’

“চণ্ডীগড়ে আপনার বাড়ি কোথায়, আর এখানে আপনি কোথায় থাকছেন— সব তথ্যই আমাদের কাছে আছে। আপনার বাইকের নম্বরটিও আমরা পেয়ে গিয়েছি।…”

ঠিক কী বলা হয়েছে অডিও বার্তায়? অভিনেতা জানান যিনি পাঠিয়েছেন তিনি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করে জানিয়েছেন, “আমি অনিল পণ্ডিত বলছি, লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই। আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি ফোন ধরেননি, বরং কেটে দিয়েছেন। কোনও সমস্যা নেই, আমরা শুধু একটি বার্তা পৌঁছে দিতে চাই, দয়া করে আমাদের সঙ্গে কথা বলুন। যদি কোনও বিষয় মেটাতে চান, তবে মেটাতে পারেন। কিন্তু যদি এমন আচরণই বজায় রাখেন, তবে টাইগার শ্রফের সঙ্গে যা ঘটেছিল, আপনার ক্ষেত্রেও তেমন কিছু ঘটবে। চণ্ডীগড়ে আপনার বাড়ি কোথায়, আর এখানে আপনি কোথায় থাকছেন— সব তথ্যই আমাদের কাছে আছে। আপনার বাইকের নম্বরটিও আমরা পেয়ে গিয়েছি। আপনার নম্বরেও ফোন করেছিলাম, কিন্তু সেখান থেকেও কোনও সাড়া মেলেনি। দেখুন, আমাদের শুধু একবার আপনার সঙ্গে কথা বলা প্রয়োজন। একবার কথা বলে নিন, এরপর আমরা আপনাকে আর বিরক্ত করব না। আপনি যদি কথা বলতে রাজি থাকেন, তবে আমাদের কোনও আপত্তি নেই। আমরা কেবল কথা বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম।” এখানেই অবশ্য থামেননি লরেন্সের ‘ডন’ ভাই।

আয়ুষ্মান খুরানা।

“যারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারা আপনাকে কতদিন রক্ষা করতে পারবে? আমাদের হাত থেকে বাঁচতে আপনার প্রতিদিন ভাগ্য ভালো থাকা প্রয়োজন, তবে কেবল একদিন ভাগ্য আমাদের সহায় হলেই…”

ওই অডিও বার্তায় এও বলা হয় যে, “আমাদের অডিও ক্লিপ শোনার পর দয়া করে আমাদের ফোন করবেন। যদি তা না করেন, তবে আমরা বুঝে নেব যে আপনি অন্য পথ বেছে নিতে চাইছেন— অর্থাৎ পুলিশের কাছে যেতে চাইছেন। আপনি পুলিশের কাছে যেতেই পারেন, তাতে আমাদের সমস্যা নেই। যারা আপনাকে নিরাপত্তা দিচ্ছে, তারা আপনাকে কতদিন রক্ষা করতে পারবে? আমাদের হাত থেকে বাঁচতে আপনার প্রতিদিন ভাগ্য ভালো থাকা প্রয়োজন, তবে কেবল একদিন ভাগ্য আমাদের সহায় হলেই আপনার ক্ষতি করতে পারব। আপনাকে, আপনার পরিবারের যে কোনও সদস্যকে আমরা শেষ করে দিতে পারি। তাই আমাদের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলাই ভালো হবে। আমরা আপনার কলের অপেক্ষায় থাকব।” দিওয়ালির মরশুমে এহেন অডিও বার্তায় মায়ানগরীরে সেলেব পাড়ায় ফের আতঙ্কের আবহ।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language