Hashtagintro

ঠিক বাবার মতো! ছোটদের এশিয়া কাপে মারকুটে ১৬০ শেহওয়াগপুত্রের, জিতল ভারত

দু’দিন আগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকেও। সেই হারার জ্বালা সুদে-আসলে মিটিয়ে নিলেন আর্যবীর শেহওয়াগ। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ১৬০ রানের মারকুটে ইনিংস খেললেন শেহওয়াগপুত্র। মূলত তাঁর ওই অনবদ্য সেঞ্চুরিতে ভর করেই আমিরশাহীকে হারাল ভারত।

আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি। এদিন পিচও সহজ ছিল না। স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন। কোনও কোনও বল নিচুও হচ্ছিল। এই পরিস্থিতিতে শুরুটা একটু বাবার ব্যাটিং মেজাজের বিপরীতে গিয়ে রয়েসয়ে করেন আর্যবীর। প্রথম ৫০ রানে পৌঁছতে তাঁর সময় লেগে যায় ৬৯ বল। অন্যপ্রান্তে তখনও উইকেট হারাচ্ছিল ভারত। ফলে আর্যবীরকে ধৈর্য ধরেই ব্যাট করতে হয়। আগের ম্যাচের বিপর্যয়ও মাথায় ছিল তাঁর। তিনি শতরান করেন ১৩৯ বলে।

তারপরই দেখা যায় আর্যবীরের আসল রূপ। তিনি ইনিংস শেষ করেন ১৬৮ বলে ১৬০ রানে। অর্থাৎ শেষ ৬০ রান তিনি করেন মাত্র ২৯ বলে। আমিরশাহির স্পিনার উদ্দিশ সুরির ৩৮তম ওভারে ২১ রান করেন আর্যবীর। সব মিলিয়ে ১৭টি বাউন্ডারি এবং ৭টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। আর্যবীর ছাড়া ভালো ইনিংস খেলেন ভিকে বিনীত। তিনি করেন ৬৯ বলে ৬৭ রান। রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয় এদিন ফের ব্যর্থ হয়েছেন। তিনি করেন ১২ রান।

মূলত আর্যবীর এবং বিনীতের ইনিংসে ভারত ৩১০ রান তোলে। জবাবে সংযুক্ত আরব আমিরশাহী তুলল ২৩৯ রান। অর্থাৎ ভারতীয় দল জিতল ৭০ রানে। ভারতের হয়ে ৩ উইকেট নেন ঈশান সুদ। এই জয়ের ফলে ভারতের সেমিফাইনালে খেলাটা একপ্রকার নিশ্চিত হয়ে গেল।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language