Hashtagintro

শিশু দিবসে অভিষেককে ‘ইমম্যাচিওর বেবি’ বলে কটাক্ষ শিশিরের, কী পরামর্শ মমতাকে?

ওঁ বাচ্চা ছেলে, ইমম্যাচিওর বেবি। শিশু দিবসে এভাবেই মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তিনি। শিশিরবাবু জানান, মমতার ফেরার আর কোনও আশা নেই। তাঁর বিশ্রাম নেওয়া উচিত।

শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। এদিনই অভিষেককে গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় ভবানীপুর থানায় তলব করা হয়েছিল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে শিশিরবাবু বলেন, ” এসব ছোটখাটো ব্যাপার, নোংরা ব্যাপার। আমি এসবে মাথা ঘামাইনা। ওঁ বাচ্চা ছেলে। ইমম্যাচিউর বেবি।” রাজ্য সরকারকে মাঝেমধ্যে অভিষেক হুঙ্কার দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে কাঁথির প্রাক্তন সাংসদ বলেন, “ওঁ বাচ্চা ছেলে। ওঁর হাইট কতটা ওঁ এখনও জানে না।” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় ফিরে আসা প্রসঙ্গে শিশিরবাবু বলেন, “ওঁর বিশ্রাম করা ভালো। গোটা দলটাই পরিষ্কার হয়ে গিয়েছে। ওঁর আর ক্ষমতায় ফেরার কোনও আশা নেই।”

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছেলে শুভেন্দুর প্রশংসাও করেন শিশির। তাঁর কথায়, “শুভেন্দুর হাত ধরে রাজ্যে উন্নয়ন তো হবেই। সব ধাপ পেরিয়ে এই পর্যন্ত এসেছে। কলেজে ইউনিয়ন করেছে। বিধায়ক, সাংসদ পদ সামলেছে। রাজ্য সরকারের ৭টা দপ্তরের দায়িত্বে ছিল। তাই ভালো কাজ তো হবেই।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language