Hashtagintro

৫ গ্রামের দুস্থ শিশুদের ১৮ বছর পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা! বিশেষ উদ্যোগে নজির কোলাঘাটের চিকিৎসকের

নাম-যশ-খ্যাতি এসব তো অর্জন করেছেনই। কিন্তু তাঁর কাছে যেন মানবিকতায় আসল ধর্ম। গত মাসে মাঝ আকাশে বিমানে এক রোগীর প্রাণ বাঁচিয়ে শিরোনামে উঠে এসেছিলেন কোলাঘাটের চিকিৎসত প্রবীর ভৌমিক। এবার শিশু দিবসে একটি বিশেষ উদ্যোগে নজির গড়লেন তিনি। পূর্ব মেদিনীপুর ও হাওড়ার পাঁচটি গ্রামের শতাধিক শিশুর ১৮ বছর বয়স পর্যন্ত নিখরচায় চিকিৎসার দায়িত্ব নিলেন ওই চিকিৎসক।

এই নিয়ে মোট ২৫টি গ্রামের দুঃস্থ শিশুদের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। শনিবার কোলাঘাটে শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান ৩০০ শিশুর হাতে হেল্থ কার্ড তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথির প্রাক্তন সংসদ শিশির অধিকারী, এছাড়াও ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগর দপ্তর ও শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য।, ছিলেন পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি। আট বছর আগে কোলাঘাটে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে ‘শুশ্রূষা শিশু সেবা নিকেতন’ তৈরি করেন কোলাঘাটের বাসিন্দা প্রবীর। ২০২০ থেকে প্রতি বছর শিশু দিবসে গ্রামের দুঃস্থ শিশুদের হাতে তুলে দেন হেল্্‌থ কার্ড। যে কার্ড দেখিয়ে শিশুর অভিভাবকরা প্রবীরের হাসপাতালে শিশুর ১৮ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে পারেন। শুধু বহির্বিভাগেই নয়, জরুরি বিভাগেও ওই কার্ডের মাধ্যমে নিখরচায় শিশুর চিকিৎসা করা হয়।

২০২৫ পর্যন্ত কোলাঘাট ব্লকের ২০টি গ্রামের ছ’শোরও বেশি শিশুর দায়িত্ব নিয়েছিলেন প্রবীর। শনিবার পূর্ব মেদিনীপুর ও হাওড়ার পাঁচটি গ্রামের ১১০ জন শিশুর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় হেল্‌থ কার্ড। এই নিয়ে দুই জেলার মোট ২৫টি গ্রামের দুঃস্থ শিশুদের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। প্রবীর বাবু আরও বলেন, যে সমস্ত শিশুদের পরিবারের লোকজন আর্থিক অভাবে চিকিৎসা করতে সমস্যায় পড়েছেন, তাদের পাশে থাকবেন তিনি। শিশু চিকিৎসক ডা: প্রবীর ভৌমিকের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কাঁথির প্রাক্তন সংসদ শিশির অধিকারী।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language