Hashtagintro

কেজরির বিতর্কিত ‘শিশমহল’ জনতার জন্য খুলে দিচ্ছে দিল্লির বিজেপি সরকার, শীঘ্রই শুরু টিকিট বুকিং

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত সেই ‘শিশমহল’ এবার জনতার জন্য খুলে দিচ্ছে রাজধানীর নয়া বিজেপি সরকার। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করলেন রেখা গুপ্তার মন্ত্রিসভার সদস্য পরবেশ ভার্মা। আগামী কয়েকদিনের মধ্যেই টিকিট বুকিংও শুরু হয়ে যাবে বলে খবর। একইসঙ্গে অন্যান্য বিস্তারিত বিভিন্ন তথ্যও প্রকাশ্যে আসবে।

এদিন পরবেশ জানান, ‘শিশমহল’ প্রথমে ঘুরিয়ে দেখানো হবে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। তারপর সেটি খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। একইসঙ্গে আম আদমি পার্টি (আপ)-র আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনাতেও মুখর হন তিনি। বলেন, “পরিচারক, কর্মীদের আবাসন, একাধিক বাংলো এবং গ্যারাজ ভেঙে এই শিশমহল নির্মাণ করেছিলেন কেজরিওয়াল। বিশ্লেষকদের মতে, সামনেই রয়েছে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। সেখানে শাসকদল আপ। কিন্তু এবার পাঞ্জাবকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তার আগে ‘শিশমহল’কে ফের সামনে এনে কেজরিওয়াল এবং আপকে অস্বস্তিতে ফেলাই মূল উদ্দেশ্য বিজেপির।

২০১৫ সাল থেকে দিল্লির ৬, ফ্ল্যাগশিপ রোডের বাংলোর অধিবাসী হন প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আবগারি মামলার জেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর ২০২৪ সালের অক্টোবরে বাংলো খালি করেন তিনি। এই বাংলো ঘিরেই একধিক নিয়ম ভঙ্গের অভিযোগ। বিজেপির দাবি, আট একর জমিতে বিস্তৃত বাংলোটির সংস্কারের সময় জমি অধিগ্রহণে আইনকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। ক্ষমতা বলে সরকারি জমি দখল করেন কেজরিওয়াল।

কেবল অবৈধ জমি অধিগ্রহণ নয়, পূর্ত দপ্তরের একটি রিপোর্ট থেকে জানা যায়, ‘শিশমহলে’র অন্দরে রয়েছে একাধিক বিলাসবহুল আসবাব, যন্ত্র, গেজেট। সব মিলিয়ে সরকারি পয়সায় বিলাস ও ফুর্তির জীবনযাপনের অভিযোগ ওঠে আপ প্রধানের বিরুদ্ধে। এমনকী দিল্লির বিধানসভা ভোটের মুখে এই নিয়ে সরব হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আমিও শিশমহল তৈরি করতে পারতাম। কিন্তু আমি দেশের গরিব মানুষদের জন্য চার কোটির বেশি বাড়ি বানিয়েছি।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language