ভারতীয় ফুটবলারদের দিকে বর্ণবিদ্বেষী আচরণ। কখনও বা বল ছাড়াই সজোরে পেটে একের পর এক লাথি। ফুটবল মাঠে ন্যক্বারজনক ঘটনা ঘটাল প্যালেস্তাইনের ফুটবলাররা। অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়ালালামপুরের মাঠে প্যালেস্তাইনের মুখোমুখি হয়েছিল ভারতের তরুণ তুর্কিরা। বৃষ্টির জন্য ম্যাচ শেষ হতে ৪ ঘণ্টা লেগে যায়। তার মধ্যে প্যালেস্তিনীয় ফুটবলারদের ঘৃণ্য আচরণ। তবে ভারত মাঠেই জবাব দিয়েছে। ৪-১ গোলে ম্যাচ জিতে এশিয়ান কাপ থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে আছে।
মঙ্গলবার অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘ই’-তে মুখোমুখি হয় ভারত ও প্যালেস্তাইন। ৮ মিনিটের মাথায় মেহরাজউদ্দিন ওয়াড্ডুর দলকে এগিয়ে দেন কামগৌহাও ডৌঙ্গেল। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় প্যালেস্তাইন। ম্যাচের শুরু থেকেই বৃষ্টি হচ্ছিল। কিন্তু কুয়ালালামপুরে প্রবল বৃষ্টির জন্য দ্বিতীয়ার্ধে অনেকক্ষণ ম্যাচই শুরু যায়নি। প্রায় দু’ঘণ্টা ড্রেসিংরুমে বসে থাকার পর প্লেয়াররা ফের মাঠে নামে। এরপর মুকুন্দ সিং, অধিনায়ক দালালমুন গাংতে ও লালহুনমাওইয়া গোল করে ভারতকে ৪-১ গোলে জেতায়।
গোটা ম্যাচজুড়ে নাটক ছিল। ৯ মিনিটে প্যালেস্তাইনের এক ফুটবলারের সঙ্গে ট্যাকলে মাটিতে পড়ে যায় ভারতের এক তরুণ তুর্কি। কিন্তু তারপর ওই প্যালেস্তিনীয় বল ছেড়ে ক্রমাগত লাথি মারতে থাকে ভারতীয় ফুটবলারের পেটে। রেফারি সঙ্গে সঙ্গে ছুটে এসে লাল কার্ড দেখান। কিন্তু প্যালেস্তিনীয় ফুটবলার এমন করতে থাকে, যেন তার সঙ্গেই অন্যায় হয়েছে।
Trying to break the arm of an Indian player by stomping & then crying victim after getting a red card. Is this peak Palestinian behaviour? @Palestine_fa What are you teaching your kids? Maybe Israel was right all along huh? https://t.co/K1pPAAomna
— . (@Akayu06430392) November 17, 2026
দ্বিতীয় ঘটনা প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে। প্যালেস্তাইনের আরেক ফুটবলার ভারতের অধিনায়ক গাংতের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী আচরণ করে। গাংতে কাছে যেতেই ওই প্যালেস্তিনীয় নিজের নাকের সামনে হাত ঝাড়ার ভঙ্গি করে। যা ফিফার নিয়মে বর্ণবিদ্বেষী আচরণ। এবার দেখার এএফসি এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় কি না। যদিও সব জবাব ভারত মাঠেই দিয়েছে। এই ম্যাচ জিতে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। গোল পার্থক্যেও অনেক এগিয়ে। শেষ ম্যাচ মালয়েশিয়ার বিরুদ্ধে।
Palestine player makes ‘RACIST’ gesture by FANNING AIR around his nose near India captain Dallalmuon Gangte at Asian Cup India BEAT Palestine 4-1 https://t.co/OnfyMYrLti
— RT (@RT_com) November 17, 2026