Hashtagintro

‘বিগ বস’ থেকে আচমকা বিদায়ে ‘দাদা’কে কাঠগড়ায় তোলেন নন্দিনী! পালটা সৌরভ বললেন…

দিনটা ছিল ৭ নভেম্বর। ‘দাদা’র নির্দেশে দুর্গ ছাড়তে হয়েছিল বিগ বস বাংলার অন্যতম চর্চিত প্রতিযোগী নন্দিনী দত্তকে (Nandini Dutta)। প্রেমিক রাজবীর দের সঙ্গে চরম দুর্ব্যবহার, মারধরের জেরে আচমকাই ঘর থেকে বেরিয়ে যেতে হয়। ‘দাদার দরবারে’ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সরাসরি বলেছিলেন, “তোমার সময় এসেছে দুর্গ ছাড়ার। তুমি এবার আসতে পারো।” এই ঘোষণায় চমকে গিয়েছিল বিগ বসের ঘরের সদস্য থেকে শোয়ের দর্শক। তার কিছুদিন আগেই এভিক্টেড হয়েও ফিরে এসেছিলেন নন্দিনী দত্ত। কিন্তু, ৭ নভেম্বর ‘বিগ বস বাংলা’ থেকে নন্দিনীর বিদায় কোনওভাবেই আটকানো যায়নি। বাড়ি ফিরে ‘দাদা’র এহেন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন নন্দিনী।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে সেই খবর পৌঁছাতে তিনি অবশ্য কোনও রাগ বা বিরক্তি দেখাননি। বরং, হাসি মুখেই বিষয়টা শুনেছেন। নন্দিনী তাঁর বিরুদ্ধে কথা বলেছেন মানেই পালটা বিগ বসের প্রাক্তন প্রতিযোগীকে পাটকেল দিতে হবে, এই সমীকরণে মোটেই বিশ্বাসী নন। বরং কুল মুডে নন্দিনীকে পরামর্শ, এবিষয়ে তাঁকে সবচেয়ে উত্তর দিতে পারবে শোয়ের দর্শক। তাঁদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন, কেন সেদিন ‘দাদা’ এই সিদ্ধান্ত নিয়েছিলেন। জাতীয় টেলিভিশনে রাজবীরের সঙ্গে হাতাহাতি একেবারেই ভালোভাবে নেননি দর্শক। সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে বের করে দেওয়ার দাবি ওঠে। যার ফল হাতেনাতে পান নন্দিনী।

Sourav Ganguly Reacts to Nandini Dutta’s Eviction Controversy on Bigg Boss Bangla
অভিনেত্রী নন্দিনী দত্ত।

সেদিন দাদার দরবারে তাঁকে কড়া ভাষায় আক্রমণ করেন সঞ্চালক। সাফ বলেন, “বাড়ির রুল আছে, হাতাহাতি-ধাক্কাধাকি হবে না। আর রাজবীর এমন কিছু করেনি ২ দিনে, তাহলে এরকম আচরণ কেন? তোমার ব্যবহার আমি হতাশ।” সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, “দুর্নিবার, সৌরভ বা কোনও পুরুষ প্রতিযোগী এই আচরণ করলে আমি বিগ বসকে বলতাম কলার ধরে বের করে ট্রেনে কলকাতা পাঠাও।” এরপর একে ঘরের সদস্যরাও নন্দিনীর আচরণে মুখ খোলেন। অবশেষে নন্দিনীকে দুর্গ ছাড়ার নির্দেশ দেন মহারাজ। স্পষ্ট বলেন, “তুমি এবার আসতে পারো।” চোখের জলে অভিনেত্রী সুযোগ চাইলেও বরফ গলেনি।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language