Hashtagintro

রোহিতকে ছুঁয়ে বিশ্বরেকর্ড কিউয়ি তারকার! বুমরাহ-আকাশ দীপদের লড়াইয়ের মাঝে ফিকে সেই প্রসিদ্ধ

তাঁকে নিয়ে প্রশ্ন ছিল ম্যাচ শুরুর আগে থেকেই। শেষমেশ প্রথম টেস্টে ভারতকে ডোবালেন সেই প্রসিদ্ধ কৃষ্ণই। একমাত্র ভারতীয় বলার হিসাবে সেঞ্চুরি করলেন তিনি। অন্য ভারতীয় বোলাররা যেখানে ৩ রানের আশেপাশে গড়ে রান দিলেন সেখানে প্রসিদ্ধ দিলেন প্রায় চারের কাছাকাছি। উইকেটের খাতায় মোটে একটা। আবার যে কৌশলের কথা ভেবে তাঁকে দলে রাখা হয়েছিল, সেই শর্ট বলেও বিশেষ প্রভাব ফেলতে পারেননি।

কেন মহম্মদ সিরাজকে বাদ দিয়ে প্রসিদ্ধ কৃষ্ণকে দলে নেওয়া হল? এ প্রশ্নে শুরু থেকেই বিদ্ধ টিম ইন্ডিয়া। জবাবে ম্যানেজমেন্টের যুক্তি ছিল নিউজিল্যান্ডের পরিস্থিতিতে প্রসিদ্ধর মতো বোলার প্রয়োজন, যিনি কিনা ক্রিজে জোরালোভাবে আঘাত করে বাড়তি বাউন্স তৈরি করতে পারেন। তাছাড়া তিনি দলে থাকলে বোলিং বিভাগে বৈচিত্র আসে। সব মিলিয়ে প্রসিদ্ধকে দলে নেওয়ার একাধিক যুক্তি ছিল ম্যানেজমেন্টের। কিন্তু প্রথম ইনিংসে অন্তত তিনি কোনও কাজেই এলেন না। বডিলাইনে বাউন্স করেও সুবিধা করতে পারেননি। রান বিলিয়েছেন। ফলে কিউয়ি ব্যাটারদের উপর চাপ কমেছে।

৭০ রানে পাঁচ উইকেট থেকে যে কিউয়িরা ৩৬৮ রান তুলে ফেলল, সেটার অন্যতম কারিগর ওই প্রসিদ্ধ কৃষ্ণ। দিনের শেষে তাঁর পরিসংখ্যান ১ উইকেটে ১০০ রান। সেখানে জশপ্রীত বুমরাহ একাই তুললেন ৪ উইকেট। আকাশদীপও ৩ উইকেট নিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন। পেসারদের মধ্যে রানও সবচেয়ে কম তিনিই দিয়েছেন। এমনকী যাকে অলরাউন্ডার হিসাবে খেলানো হয়েছে সেই অংশুল কম্বোজও মাত্র ৬৯ রান দিয়ে ২ উইকেট তুলেছেন।

এসবের মাঝখানে অবশ্য হেনরি নিকোলস এবং গ্লেন ফিলিপসের কৃতিত্ব একেবারে খাটো করে দেখা যায় না। ৫ উইকেটে ৭০ রান থেকে যেভাবে তাঁরা জুটি বেঁধে ২৮৬ রান পর্যন্ত দলকে টানলেন সেটা নিঃসন্দেহে অনবদ্য। দুজনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ফিলিপস আবার বিশ্বরেকর্ডও গড়েছেন। গোটা বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে এক দলের বিরুদ্ধে ৩ ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানোর বিরল কৃতিত্ব এখন তাঁর নামের পাশে। এর আগে ওই কীর্তি গড়েছেন একমাত্র রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ফর‍ম্যাটেই সেঞ্চুরি রয়েছে রোহিতের।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language