Hashtagintro

‘বাঙালি হিন্দুর আত্মপরিচয়…’, বাংলাদেশে ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙায় শ্যামাপ্রসাদ মনে করাল বিজেপি

ঋত্বিক ঘটক জীবনের শুরুর সময়টা কাটিয়েছেন রাজশাহীর যে পৈতৃক বাড়িতে, অশান্ত বাংলাদেশে সেই বাড়ির উপরই কোপ পড়ল। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল একাংশ। যে মানুষটি দুই বাংলার ছিন্নমূল, বাস্তুহারাদের কষ্ট-যন্ত্রণার কাহিনি সিনেপর্দায় ফুটিয়ে তুলেছিলেন, পদ্মার সঙ্গে যাঁর আত্মিক যোগ ছিল, তাঁর বাংলাদেশের বাড়িই আজ নিশ্চিহ্ন! এর আগে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা থেকে কোপ পড়েছিল সত্যজিৎ রায়ের পৈতৃকভিটের উপরও। এবার অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভাঙা হল ঋত্বিক ঘটকের বাড়ির একাংশ। খবর প্রকাশ্যে আসতেই সভ্যমহলের একাংশ প্রশ্ন তুলেছে, তাহলে কি ইতিহাস মুছতে চাইছে তারেক সরকার? সেই প্রেক্ষিতেই এবার প্রতিবাদী সুর হাঁকাল বঙ্গ বিজেপি।

“এটা শুধু একটি বাড়ির উপর আঘাত নয়, পূর্ববঙ্গের বাঙালি হিন্দুর ইতিহাস, অস্তিত্ব ও সাংস্কৃতিক উত্তরাধিকারের উপর আঘাত। এটি পরিকল্পিত সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের এক গভীর উদ্বেগজনক অপচেষ্টা।…”

বঙ্গ বিজেপির সোশাল মিডিয়া পেজ থেকে ঋত্বিক ঘটকের সিনেমার একটি অংশ ভাগ করে নিয়ে লেখা হয়েছে, ‘ইতিহাসের পাতা মুছে ফেলার চেষ্টা করে কোনও জাতির শিকড় উপড়ে ফেলা যায় না। ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বাড়িতে বারবার হামলা, এমনকী ১৮ নভেম্বর ফের ধ্বংসের অপচেষ্টা। এটা শুধু একটি বাড়ির উপর আঘাত নয়, পূর্ববঙ্গের বাঙালি হিন্দুর ইতিহাস, অস্তিত্ব ও সাংস্কৃতিক উত্তরাধিকারের উপর আঘাত। এটি পরিকল্পিত সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের এক গভীর উদ্বেগজনক অপচেষ্টা। যে পূর্ববঙ্গের মাটি, দেশভাগের বেদনা, হারিয়ে যাওয়া ভিটেমাটির হাহাকার আর শিকড়ের টান ঋত্বিক ঘটকের সৃষ্টিকে বিশ্বদরবারে অমর করে রেখেছে, আজ সেই ইতিহাসের স্মৃতিচিহ্নই মুছে ফেলার চেষ্টা চলছে! যে শিকড় তাঁর শিল্পকে প্রাণ দিয়েছিল, সেই শিকড়ের স্মৃতিই আজ আক্রান্ত!’ তবে বিজেপির তরফে এও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বারবার সুর চড়াবে।

Ritwik Ghatak’s ancestral home demolished in Bangladesh
ভেঙে ফেলা হল কিংবদন্তি ঋত্বিক ঘটকের বাড়ি! ইতিহাস মুছতে চাইছে তারেক সরকার?

“শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ যতদিন এই ঐতিহ্যের পাশে দৃঢ়ভাবে থাকবে, ততদিন বাঙালি হিন্দুর আত্মপরিচয়, শিকড় ও সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার…”

বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, পরিচালকের পৈতৃক ভিটের যে ঘরের দেওয়াল ভাঙা হয়েছে, সেখানে তাঁর একশোতম জন্মবার্ষিকী পালন করা হয়েছিল। ওই ঘরের দেওয়ালে আঁকা ছিল ঋত্বিক ঘটকের প্রতিকৃতি এবং তাঁর একাধিক সিনেমার নাম-ছবিও। ঋত্বিকের পৈতৃক বাড়িটি রয়েছে রাজশাহীর মিয়াপাড়ার ঘোড়ামারা এলাকায়। তবে এই ভিটেকে আর বাড়ি বলার অবকাশ নেই! কারণ খোলা আকাশের নিচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে লাল ইটের স্তূপ, শ্যাওলায় মোড়া ভাঙা পাঁচিল, প্রাচীন ইমারতটির ভগ্নদেহের টুকরো টুকরো অংশ। ফাটা দেওয়ালের গায়ে বিবর্ণ হয়ে যাওয়া কিছু চিত্র, যার একটি ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকীর স্মারক। এই অবশ্য প্রথম নয়। ২০২৪ সালেও একাধিকবার ঋত্বিক ঘটকের রাজশাহীর বাড়ির উপর কোপ পড়েছে। সেই প্রেক্ষিতেই প্রতিবাদী ওই পোস্টে উল্লেখ, ‘মনে রাখতে হবে, ইতিহাস ধ্বংস করে উত্তরাধিকার মুছে ফেলা যায় না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গ যতদিন এই ঐতিহ্যের পাশে দৃঢ়ভাবে থাকবে, ততদিন বাঙালি হিন্দুর আত্মপরিচয়, শিকড় ও সাংস্কৃতিক উত্তরাধিকার মুছে ফেলার প্রতিটি অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর উচ্চারিত হবে।’

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language