Hashtagintro

যৌন হেনস্তা মামলায় নয়া মোড়, ব্রিজভূষণ কাণ্ডে ফের শুনানি দিল্লির আদালতে

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা মামলায় রেহাই পেয়েছিলেন ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। নিম্ন আদালতের সেই রায়ের বিরুদ্ধে এবার সরব চার মহিলা কুস্তিগির। তাঁদের দায়ের করা আবেদনের ভিত্তিতে আগামী ২৭ ও ২৮ নভেম্বর শুনানি হবে দিল্লির আদালতে। ব্রিজভূষণের পাশাপাশি কুস্তি ফেডারেশনের প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমরের খালাসের রায়ও চ্যালেঞ্জ করেছেন তাঁরা।

রাউস অ্যাভিনিউ আদালত জানিয়েছে, আবেদনকারীদের বক্তব্য শোনার পর ৫ ও ৯ ডিসেম্বর ব্রিজভূষণের পক্ষে সওয়াল করার সুযোগ দেওয়া হবে। ইতিমধ্যেই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা আবেদনের জবাব জমা দিয়েছেন তিনি। চার মহিলা কুস্তিগিরের দাবি, ব্রিজভূষণ ও তোমরকে বেকসুর খালাস করার সিদ্ধান্ত আইনসম্মত নয়। মামলার শুনানিতে পেশ করা তথ্যপ্রমাণও যথাযথ ভাবে বিচার করেনি নিম্ন আদালত। এক অভিযোগকারীর দায়ের করা মামলায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬(১) ধারায় তোমরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তও চ্যালেঞ্জ করেছেন তাঁরা।

২৮ অক্টোবর ব্রিজভূষণকে এক সপ্তাহের মধ্যে জবাব জমা দেওয়ার শেষ সুযোগ দিয়েছিল আদালত। জানিয়ে দেওয়া হয়েছিল, পরে আর সময় বাড়ানো হবে না। ২৮ সেপ্টেম্বর ব্রিজভূষণ ও তোমরকে নোটিস পাঠিয়ে তাঁদের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। ৯ অক্টোবর শুনানিতে জবাব জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় পান অভিযুক্তেরা। ৩ আগস্ট অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার বেকসুর খালাস করেন ব্রিজভূষণ ও তোমরকে। আদালতের পর্যবেক্ষণ ছিল, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে পারেনি তদন্তকারী সংস্থা।

২০২৩ সালে ভারতের কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন ৬ মহিলা কুস্তিগির। লাল কেল্লার সামনে বসে বিচার চেয়ে ধরনা শুরু করেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। এমনকী ধরনাস্থল থেকেই অলিম্পিকের প্রস্তুতি শুরু করেন ভিনেশ। ফাইনালেও ওঠেন। চলতি বছর মে মাসে ভিনেশ ঘোষণা করেন, যে ৬ জন মহিলা কুস্তিগির ব্রিজভূষণের যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তাঁদের মধ্যে তিনি নিজেও রয়েছেন। কিন্তু ৩ আগস্ট আদালত বেকসুর খালাস করে দেয় ব্রিজভূষণকে। আদালতের সেই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন চার কুস্তিগির। যার শুনানি হতে চলেছে চলতি মাসের শেষে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language