Hashtagintro

লক্ষ লক্ষ টাকার সাইবার ‘প্রতারণা’, গ্রেপ্তার সিপিএম নেতা

লক্ষ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার জয়পুরের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এসএফআই লোকাল কমিটির সাধারণ সম্পাদক বর্তমানে জয়পুর সিপিএমের সাধারণ মেম্বার আলোক মিদ্দ্যা। শনিবার রাতে জয়পুর থানার পুলিশ আলোক মিদ্দ্যাকে গ্রেপ্তার করে। জয়পুরের সিপিএমের প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ ও প্রাক্তন এসএফআইয়ের লোকাল কমিটির সাধারণ সম্পাদক জয়পুর ব্লকের প্রভাবশালী সিপিএম নেতা হিসেবে পরিচিত। পুলিশ একটি সাইবার প্রতারণার ঘটনা তদন্ত শুরু করে জানতে পারে সাইবার প্রতারণার লক্ষ লক্ষ টাকা তার বিজনেস অ্যাকাউন্টে রয়েছে। কমবেশি ২৫৩টি সাইবার প্রতারণার অর্থের লেনদেন হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার জয়পুর ব্লকের টানাদিঘি গ্রামের বাসিন্দা আলোক মিদ্যা বাঁকুড়ার জয়পুর ব্লকের প্রভাবশালী সিপিএম নেতা হিসাবে পরিচিত। প্রাক্তন এসএফআইয়ের লোকাল কমিটির সাধারণ সম্পাদক সহ ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত জয়পুর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ হয়েছিলেন। পরে তিনি বালি কারবারের সঙ্গে যুক্ত হন। অভিযোগ, ওই সিপিএম নেতা নিজের নামে একটি সংস্থা খুলে সেই সংস্থার নামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলেন। সম্প্রতি একাধিক সাইবার প্রতারণার তদন্তে নেমে পুলিশ জানতে পারেন আলোক মিদ্যা নামের ওই সিপিএম নেতার বিজনেস অ্যাকাউন্টে দেশের কমবেশি ২৫৩ টি সাইবার প্রতারণার অর্থের লেনদেন হয়েছে। যা লক্ষ লক্ষ টাকা থেকে কোটি পর্যন্ত যেতে পারে পুলিশের অনুমান। এরপর শনিবার রাতে পুলিশ টানাদিঘি গ্রামে আলোক মিদ্যার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ধৃতের কাছ থেকে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, চেক বুক, ডেবিট কার্ড ও সংস্থার চুক্তিপত্র-সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। রবিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে তাঁকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় জয়পুর থানার পুলিশ। রবিবার বিষ্ণুপুর আদালতের বিচারক তিনি তিনদিনই পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। আলোক মিদ্যাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যান্যদের ব্যপারে আরো বিশদে জানার চেষ্টা চালাবে পুলিশ।

এ বিষয়ে নবকুমার চক্রবর্তী জয়পুর বিজেপির মণ্ডল সভাপতি বলেন, “সিপিএমের দাপুটে নেতা, গুন্ডামি করেছে, অর্থনৈতিকভাবে যেখানে যায় দুর্নীতি করার তা সব স্তরের করেছে ‌, এরপর ২০১১ সালে সরকার বদলের পর তৃণমূল আমলে দুষ্কৃতী হয়ে ওঠে। একের পর এক আর্থিক প্রতারণা করে। পুলিশ সজাগ রয়েছে। আমাদের সরকার সজাগ রয়েছে। পুলিশ গ্রেপ্তার করে তদন্ত চালাচ্ছে।” ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সিপিএমকে কটাক্ষ করে একটি ছবিও পোস্ট করেন। অপরদিকে, জয়পুর এরিয়া কমিটির সম্পাদক মানিক রায় বলেন, “আলোক একটি গরিব ও তপশিলি পরিবারের ছেলে। বিজেপি যে অভিযোগ করছে সেরকম কিছু আমাদের কাছে নেই। সে কোন চোর বা ছ্যাঁচড় নয়। প্রতারণা শিকার। তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। আইন আইনের পথেই চলুক এটাই আমাদের কথা। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত আমরা কিছু বলব না।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language