Hashtagintro

পিটিয়ে খুন বিজেপি নেতাকে! দুর্গাপুরে অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার

বিজেপি নেতা খুনে অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল প্রশাসন। সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে বিজয় নন্দীর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও প্রশাসনের দাবি, বাড়িটি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ অনুমতি নেওয়া হয়নি।

চলতি মাসের ১০ তারিখ রাতে দুর্গাপুর ফরিদপুরের জব্বর পল্লিতে খুন হন বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক শ্যাম কুমার দাস। অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় বিজয় নন্দী, অজয় নন্দী ও প্রসূন পাণ্ডেকে। এই ঘটনাই মূল অভিযুক্ত ছিল বিজয় নন্দী। খুনের ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন, যারা খুনের সঙ্গে জড়িত, তাদের ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে সমূলে বিনাশের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই অভিযুক্ত বিজয় নন্দীর বাড়িতে বুলডোজার অভিযান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাড়ি নির্মাণের বৈধ অনুমতি না থাকার অভিযোগে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে আগেই নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু নোটিসের কোনও সন্তোষজনক জবাব মেলেনি বলে অভিযোগ। এরপর সোমবার দুপুরে দুর্গাপুর-ফরিদপুরের বিডিওর নেতৃত্বে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সঙ্গে আনা হয় বুলডোজার। পরে বাড়িটি ভেঙে ফেলা হয়। দুর্গাপুর ফরিদপুরের ভিডিও দেবদ্বীপ বৈরাগী বলেন,”সম্পূর্ণ অবৈধভাবে বাড়ি নির্মাণ হয়েছিল। কোনও নথি দেখাতে পারেনি। সেই জন্য ভেঙে দেওয়া হল।”

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language