বড় পর্দা হোক কিংবা মঞ্চ- দর্শককে কীভাবে মাতিয়ে রাখতে হয়, সেটা অক্ষয় কুমারের ভালোই জানা। বাক্যবাণের ফুলঝুড়ি হোক বা স্টান্ট দেখানো, খিলাড়ির জুড়ি মেলা ভার! আর অক্ষয়ের স্টান্ট-প্রীতির কথা কে না জানেন? সিনেমার পর্দায় তিনি যেমন মারপিটের মারপ্যাঁচে তুখড়, বাস্তবেও তার ব্যতিক্রম নয়। তার মতো ‘ফিট’ সুপারস্টার বলিউডে নেই বললেও অত্যুক্তি হয় না। এবার পোশাকে আগুন ধরিয়ে ভয়াবহ স্টান্ট দেখিয়ে ফের চর্চায় খিলাড়ি। যা দেখে তাজ্জব অনুরাগীদের প্রশ্ন, ষাটের দোরগোড়াতেও এহেন সর্বনাশী চ্যালেঞ্জ নিতে বুক কাঁপল না?
বয়স ষাট ছুঁইছুঁই। কিন্তু তাতে কি বুড়ো হাড়ের ভেলকিতেবর্তমান প্রজন্মের নায়কদেরও দশ ঘোল দিয়ে ঘোল খাইয়ে ছাড়বেন খিলাড়ি। সম্প্রতি মুম্বইয়ে এক তারকাখচিত অনুষ্ঠানে এমন কাণ্ড ঘটালেন, যা দেখে ‘থ’ হওয়ার জোগাড় সকলের। মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ায় আয়োজিত হয়েছিল ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’। এই অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকার সঙ্গে পারফর্ম করেন অক্ষয় কুমারও। সেখান থেকেই খিলাড়ির স্টান্টের বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে,হাতে তলোয়ার নিয়ে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। আর সেসময়েই নৃত্যশিল্পীরা তাঁর ট্রাউজারে আগুন ধরিয়ে দেয়। শুধু কি তাই, আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় জ্বলন্ত প্রপ তুলে নিয়েছেন অক্ষয়। আর পোশাকে দাউদাউ করে জ্বলছে আগুন। যা দেখে খিলাড়ির বুকের পাটার প্রশংসায় পঞ্চমুখ সকলে।
THE KHILADI NEVER FAILS TO AMAZE!
#AkshayKumar Performing a THRILLING STUNT WITH FIRE at the Global Peace Honours 2026!
https://t.co/ZkdInCbV4H
— Random Cine Mood (@RandomCineMood) November 21, 2026
উল্লেখ্য, এর আগেও একাধিকবার সরাসরি দর্শকদের সামনে আগুন নিয়ে নানা ধরনের স্টান্ট করতে দেখা গিয়েছে অক্ষয়কে। বলিউডেও অ্যাকশনধর্মী ছবি হলে ডাক পড়ে অভিনেতার। নিজের ছবিতে অনেকেই বিপজ্জনক স্টান্ট করতে ভয় পান, কিন্তু খিলাড়ি এক্ষেত্রে ব্যতিক্রম। স্টান্টের জন্য অক্ষয় কখনও বডি ডাবলের সাহায্য নেন না। নিজেই নিজের স্টান্ট করেন। স্টান্টের পিছনে লুকিয়ে থাকে মৃত্যুর হাতছানি। জীবনের ঝুঁকি নিয়েই ক্যামেরার সামনে একাধিকবার শট দিয়েছেন অক্ষয়। এর আগে খোলামেলা আলাপচারিতায় অক্ষয় জানিয়েছিলেন, “আগে স্টান্ট করার সময় তেমন নিরাপত্তা ব্যবস্থা থাকত না। আজকের মতো তখন ভিএফএক্স বা আধুনিক প্রযুক্তির এতটা বারবাড়ন্ত ছিল না। অনেক দৃশ্যই বাস্তবে করতে হত যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

#AkshayKumar Performing a THRILLING STUNT WITH FIRE at the Global Peace Honours 2026!
https://t.co/ZkdInCbV4H