Hashtagintro

বাঁধের জলে ভাসছে চিকিৎসকের বস্তাবন্দি দেহ! জমির ‘কমিশন’ নিয়ে বচসাতেই খুন?

বাঁধের জলে ভাসছিল বস্তাটা। সন্দেহ হতেই খবর যায় পুলিশে। দেখা যায় তার ভিতরে রয়েছে কয়েকদিন ধরে নিখোঁজ এক চিকিৎসকের দেহ! সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্তকারীদের সন্দেহ, জমির ‘কমিশন’ নিয়ে বচসাতেই খুন হতে হয়েছে ওই চিকিৎসককে। মহারাষ্ট্রের জলগাঁও জেলা উত্তাল এই হত্যাকাণ্ড ঘিরে।

জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম ড. সঞ্জয় তেলি। ১৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পাঁচদিন পরে সোমবার বহুলা বাঁধের জলে উদ্ধার হয় তাঁর বস্তাবন্দি দেহ। প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই খুনের ঘটনার সঙ্গে ১.২৫ কোটি টাকার কৃষিজমি কেনাবেচার সম্পর্ক রয়েছে বলেই মনে করা হচ্ছে। ওই জমি সংক্রান্ত লেনদেনের জন্য এক ‘দালাল’ নাকি ১.৯০ লক্ষ টাকা কমিশন দেওয়ার কথা বলেন সঞ্জয়কে। এরপর তিনি তাঁকে গোরাদখেড়ায় ডেকে আনেন। দাবি, সেখানে জমি কেনাবেচা নিয়ে রাহুল ধর্মরাজ পাতিল নামের ওই দালালের চিকিৎসকের তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, সেই তর্কাতর্কির সময় রাহুল ধারালো অস্ত্র দিয়ে ওই চিকিৎসকের উপরে আক্রমণ করেন এবং তাঁকে হত্যা করেন। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গাভিতের দাবি, অভিযুক্ত খুনের পর প্রমাণ লোপাটের চেষ্টাও করেন বলে জানা যাচ্ছে। কর্মচারী সঞ্জয় ভিলের সহায়তায় দেহটি একটি বস্তায় ভরে বহুলা বাঁধে ফেলে দেন।

পুলিশে সূত্রে জানা যাচ্ছে, ওই চিকিৎসক নিখোঁজ হওয়ার পরে মোবাইলের সর্বশেষ অবস্থান, কল ডিটেইল রেকর্ড এবং ওই এলাকায় পাওয়া একটি গাড়ি থেকে প্রাপ্ত সূত্র ধরে স্থানীয় ক্রাইম ব্রাঞ্চ ও পাচোরা পুলিশ রাহুল পাতিল ও সঞ্জয় ভিলকে গ্রেপ্তার করে। সঞ্জয়ের পরিবারের সদস্যরা দাবি করেছেন যে, জমি কেনাবেচার চুক্তির অংশ হিসেবে অভিযুক্তদের ৮০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। তাঁরা এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language