Hashtagintro

ছিল যৌন হেনস্তার অভিযোগ, আরসিবি রিটেন করতেই চমকে ওঠেন কোহলির সতীর্থ পেসার!

নাবালিকাকে যৌন হেনস্তায় এফআইআর দায়ের হয়েছিল। গত মরশুমে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আর জায়গাই হয়নি যশ দয়ালের। ‘ব্যক্তিগত কারণ’ বলা হলেও অনেকের মতে, নাবালিকা যৌন হেনস্তাই আসল কারণ বলে মনে করা হয়েছিল। তাঁকে এবার রিটেন করেছে আরসিবি। যাতে অবাক খোদ যশ দয়ালই। যৌন হেনস্তার মামলা থেকে রেহাই পেয়ে এখন আইপিএলে ভালো পারফর্ম করাই লক্ষ্য।

তিনি বলছেন, “রিটেন হওয়াটা আমার কাছে খুব বড় ব্যাপার। আমার ধারণাই ছিল না আরসিবি আমাকে রিটেন করবে। আরসিবি আমার উপর ভরসা দেখিয়েছে। তাই আমি চাইব নিজের সেরাটা দিতে। আমার যেটুকু অভিজ্ঞতা আছে, তাই দিয়ে ১০০ শতাংশ উজাড় করে দেব।” কিন্তু গতবার আরসিবি থেকে ‘বাদ’ পড়ে খারাপ লাগেনি? যশ বলছেন, “তা তো লাগবেই। যখন দেখতাম, নিজেদের প্লেয়াররা মাঠে খেলছে। আর আমি সেটা টিভিতে দেখছি। ঘরে বসে থাকতে কার ভালো লাগে! তবে ঠিক আছে। আমি এখন ফের খেলতে পারব।”

যশ জানিয়েছেন, এই কঠিন সময়ে ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব কীভাবে সাহায্য করেছিলেন। তিনি জানান, “আমি খারাপ বল করছিলাম না। তবে একটু আগে বল করছিলাম। তখন আমি কুলদীপ ও ভুবি ভাইয়ের সঙ্গে কথা বলি। তাঁরা আমাকে বলেন, যা পরিকল্পনা করছি তা যেন নিজের কাছে পরিষ্কার থাকে। সেটা মাথায় রেখেই এখন বল করছি। ক্রিকেটে ফিরে ভালো লাগছে।” দয়াল জানিয়েছেন, কিছু মাস আগেই সমস্ত অভিযোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, পাঁচ বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মানসিকভাবেও লাগাতার নির্যাতনের অভিযোগ ছিল। এছাড়া নাবালিকাকে যৌন হেনস্তা, ধর্ষণ, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে এফআইআর দায়ের হয় তাঁর নামে। এতো কিছুর মধ্যে অবশ্য বিয়ে সেরেছেন যশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language