Hashtagintro

কাম্বলির মতোই নারীসঙ্গ-নেশায় কেরিয়ার শেষ! যুবির বাবা বিঁধতেই আইনি পদক্ষেপের হুমকি পৃথ্বীর

যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি পৃথ্বী শ’র (Prithvi Shaw)। সম্প্রতি পৃথ্বীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন যোগরাজ। এমনকী তাঁকে বিনোদ কাম্বলির সঙ্গে তুলনা করেন। যিনি কি না উচ্ছৃঙ্খল জীবনের জন্য হারিয়ে গিয়েছিলেন। যোগরাজের মন্তব্য ভালোভাবে নেননি পৃথ্বী। পালটা আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন তিনি।

সম্প্রতি যোগরাজ বলেন, “পৃথ্বীর আগে বিনোদ কাম্বলির এই দশা হয়েছিল। পার্টি, মহিলা সঙ্গ, সিগারেট, মদের জন্য এই অবস্থা হয়েছিল। আমি একদিন কাম্বলিকে বলেছিলাম, ‘তোমার এতো প্রতিভা। হলটা কী? তুমি রাত আড়াইটার সময় ঘরে ঢুকছ কেন?’ জবাবে কাম্বলি বলেছিল, ‘আপনাদের দিন শেষ। এখন আমরা এভাবেই ক্রিকেট খেলব।’ পরদিন সকালে কোর্টনি ওয়ালশ ওকে আউট করে দিয়েছিল। তারপর ধীরে ধীরে মহিলারা সঙ্গ ছাড়ল। কেউ আর সিগারেট বা মদ এগিয়ে দিত না। একই ঘটনা পৃথ্বীর সঙ্গেও ঘটেছে। পার্টি, নারীসঙ্গ, মদ-সিগারেট, খারাপ সঙ্গে মেতে থাকলে এগুলোই হবে।”

তাতে পালটা দিয়েছেন পৃথ্বী। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘আমার অতীত আমার জীবনেরই অঙ্গ। তা কখনই লুকোতে চাইনি। কিন্তু কেউ আমার নাম, ব্যক্তিগত জীবন বা অতীত নিয়ে কুৎসা ছড়াতে পারেন না। এই ধরনের বিতর্কে আমার ভাবমূর্তি নষ্ট করে কেউ কেউ সস্তার প্রচার চাইছেন। নিজের মতামত দেওয়া ও ভুল তথ্য দেওয়া আলাদা জিনিস। এটাই আমার শেষ সতর্কবার্তা। এই ধরনের খবর ছড়ালে আমি এরপর আইনি পদক্ষেপ নেব।’ তাঁর সংযোজন, ‘আমার সম্মান, ব্যক্তিগত জীবন ও সুনাম রক্ষার জন্য আইনি পথ নেওয়ার অধিকার আছে। আমার নীরবতাকে দুর্বলতা ভাববেন না। আমি সম্মানের সঙ্গে এগিয়ে যেতে চাই। কিন্তু নিজের জন্য প্রতিবাদ করতে দ্বিধা করব না।’

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language