হিজাব পরে গান না গাওয়ার শাস্তি। ‘অভিযুক্ত’ গায়িকাকে ৭৪ ঘা চাবুক ইরান সরকারের। মধ্যপ্রাচ্যের দেশে এহেন ‘নির্মম সাজা’য় বিশ্বজুড়ে আপাতত নিন্দার ঝড়। বছর দুয়েক আগে হিজাব না পরে এক কনসার্টে চার পুরুষ সঙ্গীতশিল্পীর সঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন ইরানি গায়িকা পরাস্তু আহমেদি। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই হিজাব বিধি অমান্য করার অভিযোগ ওঠে পরাস্তুর বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই এবার শাস্তিস্বরূপ চাবুকের ঘা খেতে হল ইরানি গায়িকাকে।
পরাস্তু তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে ২৭ মিনিটের এক লাইভ কনসার্টের ভিডিও আপলোড করেছিলেন। যেখানে হিজাব ছাড়া স্লিভলেস পোশাকে চারজন পুরুষ শিল্পীর সঙ্গে গান গাইতে দেখা যায় তাঁকে।
২০২৬ সালের জুন মাসে সেদেশের কোম শহরের এক আদালত পরাস্তুকে দোষী সাব্যস্ত করেছিল। সেই রায়ের ভিত্তিতেই এহেন শাস্তি কার্যকর করা হয়। আহমেদি এবং তাঁর টিমের বিরুদ্ধে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন এবং ইরানি কর্তৃপক্ষের দৃষ্টিতে ‘অশ্লীল’ বলে গণ্য হয় এমন বিষয়বস্তু তৈরির অভিযোগ আনা হয়েছিল। যদিও ওই রায় বাতিলের জন্য কিংবা সাজা কমানোর জন্য কোমেরই এক আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরাস্তু এবং তাঁর দল, তবে সেই আবেদন গত সেপ্টেম্বর মাসে খারিজ হয়ে যায়। সেই প্রেক্ষিতেই সোমবার ইরানি গায়িকা-সহ তাঁর টিমের সকলকে শাস্তিস্বরূপ ৭৪ ঘা চাবুক মারা হয়।

প্রথমত, পরাস্তু আহমেদি ও তাঁর টিমের উপর বছর দুয়েকের নিষেধাজ্ঞা জারি করা হয়েছ। দ্বিতীয়ত, এই দু’বছর তাঁদের ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। অর্থাৎ এই গোটা সময়টা ইরান ছেড়ে বেরতে পারবেন না তিনি।
এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে পরাস্তুর আইনজীবী জানিয়েছেন, সাধ্যমতো সবরকম চেষ্টা করা সত্ত্বেও শাস্তি আটকাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। তবে চাবুক মারার পাশাপাশি আরও দুই সাজাও আরোপ করা হয়েছে। প্রথমত, পরাস্তু আহমেদি ও তাঁর টিমের উপর বছর দুয়েকের নিষেধাজ্ঞা জারি করা হয়েছ। দ্বিতীয়ত, এই দু’বছর তাঁদের ভ্রমণের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে। অর্থাৎ এই গোটা সময়টা ইরান ছেড়ে বেরতে পারবেন না তিনি।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বর মাসে। পরাস্তু তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে ২৭ মিনিটের এক লাইভ কনসার্টের ভিডিও আপলোড করেছিলেন। যেখানে হিজাব ছাড়া স্লিভলেস পোশাকে চারজন পুরুষ শিল্পীর সঙ্গে গান গাইতে দেখা যায় তাঁকে। সেসময়ে ইরানের জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ (দেশের তরুণদের রক্ত থেকে) গাইছিলেন তিনি। যার জেরে এহেন শাস্তির মুখে পড়তে হল গায়িকাকে।
