Hashtagintro

যুবরাজের পরামর্শেই ছয়ের বৃষ্টি! টানা ব্যর্থতার পর ‘আদর্শে’র সঙ্গে আধঘণ্টা কী কথা বৈভবের?

একজন ছয়ের রাজা। আরেকজনও বলে বলে মাঠের বাইরে বল ফেলছে। দ্বিতীয়জন, অর্থাৎ বৈভব সূর্যবংশীর আগের দু’টো ম্যাচ ভালো যায়নি। তারপর যুব এশিয়া কাপে বিধ্বংসী ডবল সেঞ্চুরি। নেপথ্যে প্রথমজন, অর্থাৎ যুবরাজ সিংয়ের পরামর্শ। ম্যাচের পর বৈভব জানাল, যুবির সঙ্গে আধঘণ্টা কথা বলে কীভাবে সমস্যার সমাধান খুঁজে পেয়েছিল।

যুব এশিয়া কাপে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আমিরশাহীর বিরুদ্ধে ৫৩ বলে ২০৪ রান করেছে বৈভব। যা ‘লিস্ট এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডবল সেঞ্চুরির নজির। আগের দুই ম্যাচে রান পায়নি। তার মধ্যে পাকিস্তান ম্যাচে মাত্র ১১ রান করে। ভারত ম্যাচও হারে। সেই ব্যর্থতা ভুলতে নেমেছিল আমিরশাহী ম্যাচে। তারপর বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে বৈভব বলছে, “আমি প্রায় আধঘণ্টা যুবরাজ সিংয়ের সঙ্গে কথা বলি। আমি কিছুটা চিন্তায় ছিলাম। কী কী সমস্যা হচ্ছে, তা নিয়ে খোলাখুলি কথা বলি। উনি আমাকে ব্যাটিংয়ের কিছু জিনিস বুঝতে সাহায্য করেছেন। আধঘণ্টা ধরে উনি ধৈর্য ধরে আমার কথা শুনেছেন।”

কী পরামর্শ দিয়েছেন? বৈভব জানাল, “উনি আমাকে বলেন, যদি বেসবল খেলতাম তাহলে তো স্কোর অন্যরকম হত। এছাড়া উনি কিছু টেকনিক্যাল দিক আমাকে ঠিক করতে বলেন। যেগুলোর সাহায্য পেলাম।” তার সংযোজন, “যুবরাজ আমার আদর্শ। আর যখন নিজের আদর্শ কিছু বলেন তখন সেগুলো মন দিয়ে শুনতে হয়। আমি খুব মন দিয়ে ওঁর পরামর্শ শুনেছি। কিছু জায়গা ঠিক করে দিয়েছেন। পরে যখন নিজের ব্যাটিংয়ের ভিডিও দেখি, তখন বুঝতে পেরেছি কী ভুল করেছি। আজ সেগুলো ঠিক করে নেমেছিলাম। ওঁর পরামর্শগুলো কাজে লাগিয়েছি।”

আমিরশাহীর বিরুদ্ধে কী পরিকল্পনা ছিল, সেটাও জানিয়েছে বৈভব। সে বলছে, “আমি প্রথমে বুঝতে চেয়েছিলাম পিচ কীরকম? একটা-দু’টো বল খেলেই বুঝতে পারি বল ব্যাটে আসছে। তাই ঠিক করি নিজের মতো খেলব। যদিও সেটা সহজ ছিল না।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language