Hashtagintro

সংবিধান রক্ষার দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে সিপিআই, ডিসেম্বরে উত্তর ও দক্ষিণবঙ্গে অভিযান

দেশের আইন, সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে বিজেপি শাসনের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিল সিপিআই। ১ ডিসেম্বর কলকাতায় রাজভবন অভিযান এবং ৩ ডিসেম্বর উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষকে সঙ্গে নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদ। অন্যদিকে, ভূমি সংস্কার নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তাঁর মতে, বামফ্রন্ট সরকার জমি গরিব কৃষকদের হাতে তুলে দিয়েছিল। এই সরকার চাইছে আম্বানি, আদানিদের হাতে তুলে দিতে।

কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও দ্রব্যমূল্যের মতো সাধারণ মানুষের মৌলিক সমস্যাগুলি উপেক্ষিত থেকে যাচ্ছে। এর পাশাপাশি কর্পোরেট স্বার্থ, সাম্প্রদায়িক বিভাজন এবং বৈষম্যমূলক নীতির মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। এদিন এসব অভিযোগ করে নির্বাচন কমিশনের ভূমিকা এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারণ করে তাঁকে গ্রেপ্তার করতে হবে। তাই এককভাবে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি শাসনে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করা হচ্ছে। 

বার, অপারেশন বর্গার নামে অনুপ্রবেশকারীদের জমি দিয়েছিলেন বাম সরকার। বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যকে খণ্ডন করে সেলিমের বক্তব্য, বিনা ক্ষতিপূরণে জমিদারদের জমি বণ্টন হয়েছিল। জাত-পাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশীদারিত্ব বাড়ানোই ছিল এর লক্ষ্য। ভূমির মালিকানা পাওয়ার পর, সেচের ব্যবস্থা হওয়ায় কৃষিতে স্বাবলম্বী হয়েছিল রাজ্য। এক ফসলি জমি দু-তিন ফসলি হয়। গ্রামের মানুষ গ্রামেই সারা বছর কাজ পেয়েছিল। ফুড ফর ওয়ার্ক থেকে ১০০ দিনের কাজের মধ্য দিয়ে গ্রামের সম্পদ তৈরি হয়েছিল।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language