Hashtagintro

‘ভয় দেখিয়ে হলফনামায় সই’, ভিডিও দেখিয়ে ঋত শিবিরকে বিঁধে ফের পুলিশকে হুমকি অভিষেকের

‘আসল তৃণমূল’ মামলা এখনও ঝুলে নির্বাচন কমিশনের দুয়ারে। এই আবহে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠকে তাঁর অভিযোগ, ‘‘ঋতব্রত শিবির হুমকি দিয়ে, পুলিশের ভয় দেখিয়ে অনেককে সই করিয়ে নিয়েছে। আইসি-র নির্দেশে হলফনামায় সই করানো হয়েছে, সেসব নথিপত্র সব ভুয়ো। আর মাস কয়েক আগে কলকাতার নামী হোটেলে গিয়ে ওরা যে অরূপ রায়ের নেতৃত্বে জাতীয় কর্মসমিতি গঠন করেছে, তা অবৈধ।” এদিন ফের পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাঁর গলায় হুঁশিয়ারির সুর, পরে সব হিসেব নেওয়া হবে।

তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে প্রথমে ঋতব্রত শিবিরই অভিযোগ তুলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রাই জয়ী বিধায়কদের চাপ দিয়ে বিরোধী দল হিসেবে হলফনামায় সই করিয়েছে। সেই সই সম্বলিত কাগজ ব্যবহার করে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে নিজেদের পছন্দের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছে। কিন্তু ঋতব্রতদের অভিযোগ, শোভনদেবকে বিরোধী দলনেতা হিসেবে চান না অধিকাংশ বিধায়কই। আর তা বুঝেই জোর করে সংখ্যাগরিষ্ঠতা পেতে সই জালের পথ বেছে নিয়েছিল কালীঘাট শিবির। এই অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকারকে জানিয়েছিলেন ঋতব্রত, আখরুজ্জামানরা। এরপরই তাঁরা ‘বিদ্রোহী’ হয়ে কলকাতার নামী পাঁচতারা হোটেলে গিয়ে নিজেদের মতো করে জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তার চেয়ারম্যান করা হয় হাওড়া দক্ষিণের বিধায়ক অরূপ রায়কে। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language