Hashtagintro

অঙ্গনওয়াড়ির চাল খোলা বাজারে বিক্রি! জানাজানি হতেই গ্রেপ্তার ৩

শিশু ও প্রসূতিদের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া চাল বাজারে বিক্রি! উলুবেড়িয়া রাজাপুরের দক্ষিণ বলরামপোতা প্রাথমিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও এক ব্যবসায়ী-সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, সুপারভাইজারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতেরা হলেন সাহেদা বেগম, কাকলি মিত্র ও শেখ মফিজুল।

দিন কয়েক আগেই দেখা গিয়েছিল, চালের অভাবে শ্যামপুরের আইসিডিএস সেন্টারে রান্না হচ্ছে না। তারপরই জানা যায়, উলুবেড়িয়া রাজাপুরের দক্ষিণ বলরামপোতা প্রাথমিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল খোলা বাজারি বিক্রি করে দিচ্ছে সেখানকারই কর্মীরা। জানাজানি হতেই জল গড়ায় থানা পর্যন্ত। এপ্রসঙ্গে ধৃত সাহেদা বেগমের দাবি, চালগুলো পোকা ধরে নষ্ট হয়ে গিয়েছিল। সেই কারণে দোকানে দিয়েছিলেন অন্য ভালো চাল নেওয়ার জন্য। যদিও তাঁর দাবির সঙ্গে ক্রেতা মফিজুলের দাবি মেলেনি। মফিজুলের বক্তব্য, বিভিন্ন সময় রেশনের চাল আটা তিনি কিনে থাকেন। সেইমত ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চালও কিনেছিলেন।

জানা গিয়েছে, এই বিষয়টা কোনওভাবে স্থানীয় বাসিন্দারা জানতে পারেন। তারা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ দেখান অভিযুক্তদের ঘিরে। এরপর তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা সুপারভাইজার। তিনি রাজাপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর যায় রাজাপুর থানার পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তার করে। ধৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মফিজুলের খোঁজ পায় পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language