Hashtagintro

জ্ঞানেশের অপসারণে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডি জোট, একযোগে মুর্মুকে চিঠি রাহুল-খাড়গে-মমতার

ভোটচুরি ইস্যুকে এবার ঐক্যবদ্ধভাবে তৃণমূল স্তরে নিয়ে যেতে চাইছে ইন্ডি জোট। মঙ্গলবার সাংসদদের নির্বাচন কমিশন অভিযানের পর এবার রাষ্ট্রপতির দুয়ারে বিরোধীরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ চায় বিরোধী শিবির। সেই মর্মে রাষ্ট্রপতির সময় চেয়ে চিঠি দিলেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়রা।

গত ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকের পরই ঘোষণা করে দেওয়া হয় জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সর্বস্তরে আন্দোলন হবে। মঙ্গলবার সাংসদরা যেমন নির্বাচন কমিশনে অভিযান করছেন, তেমনই রাষ্ট্রপতির কাছেও জ্ঞানেশের নামে নালিশ করার পরিকল্পনা করা হয়েছে। সেই লক্ষ্যে মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা, রাজ্যসভার বিরোধী মল্লিকার্জুন খাড়গে, মমতা তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যপাধ্যায় এবং অন্যান্য ইন্ডি জোটের শরিকদের সংসদের নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়েছেন। ৭ থেকে ৯ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছেন তাঁরা। জানা গিয়েছে, সব বিরোধী দলের লোকসভা এবং রাজ্যসভার নেতারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে চান।

এখানেই শেষ নয়, জ্ঞানেশের অপসারণের দাবিতে আগামী দিনে রাজপথেও নামবে ইন্ডি জোট। জানা গিয়েছে, আগামী দিনে দেশের পাঁচ বড় শহরে ভোটচুরি ইস্যুতে পাঁচটি বড় জনসভা করা হবে জোটের তরফে। নভেম্বরের শুরুতে শুরুতে দিল্লিতে মেগা জনসভা করবেন ইন্ডি জোটের নেতারা। তাতে একসঙ্গে অংশ নেবেন রাহুল গান্ধী-মমতা বন্দ্যোপাধ্যায়রা।

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মঙ্গলবারই নির্বাচন কমিশন অভিযান করে ইন্ডি জোট। লোকসভার বিরোধী রাহুল গান্ধীর সঙ্গে এদিন মিছিলে পা মেলান সম্মিলিত বিরোধী জোটের সাংসদরা। অভিযানে উপস্থিত ছিলেন অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া সুলে-সহ জোটের শীর্ষ নেতারা মিছিলে হাঁটেন। তবে আপ এবং ডিএমকের কোনও প্রতিনিধি ছিলেন না। শেষে ইন্ডি সাংসদদের আটকে দেয় দিল্লি পুলিশ। বাধা পেয়ে কমিশনের উলটো দিকে আকাশবাণী ভবনের সামনে ধরনায় বসেন বিরোধী সাংসদরা। এসব নিয়ে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি দিল বিরোধী শিবির।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language