Hashtagintro

স্বার্থের সংঘাত হবে না! দিল্লি কোচ হওয়া নিয়ে কারণ ব্যাখ্যা সিএবি সভাপতি সৌরভের

ভারতের মাটিতে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস সৌরভকে নতুন কোচ হিসেবে ঘোষণা করেছে। এদিকে সৌরভ সিএবি সভাপতি। তাহলে কি স্বার্থের সংঘাত হবে? সেই নিয়ে মুখ খুললেন স্বয়ং সৌরভ।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের তিনি জানান, “আমার কাছে অম্বুডসম্যানের অর্ডার আছে।” অর্থাৎ তাঁর কাছে বিসিসিআইয়ের অম্বুডসম্যানের অর্ডার আছে। ফলে কোনও স্বার্থের সংঘাত হবে না বলেই জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি। বছরের পর বছর কোচ-অধিনায়ক বদলে সাফল্য আসেনি। এবার সৌরভের কাঁধে মহাদায়িত্ব। মহারাজ অবশ্য আশ্বস্ত করলেন, “দিল্লি এবার ভালো খেলবে, মিলিয়ে নেবেন।” পাশাপাশি ভারত-উরুগুয়ে ফুটবল ম্যাচ নিয়েও মতামত জানান, “উন্নতি একদিনে হয় না। বড় দলের বিরুদ্ধে খেললেই উন্নতি হবে।”

২০১৯ থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত। পুরুষ ও মহিলা দলের ডিরেক্টর অফ ক্রিকেট ছিলেন। মেন্টরের দায়িত্ব পালন করেছেন। আবার বিভিন্ন সময়ে সিএবি বা বিসিসিআইয়ের পদে ছিলেন। গত বছর প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচিং করিয়ে দলকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ফাইনালে তুলেছিলেন। এবার কেএল রাহুলদের কোচিং করাবেন তিনি।

এই মুহূর্তে দিল্লি ফ্র্যাঞ্চাইজির মালিকানা জিএমআর স্পোর্টস ও জেএসডব্লিউ স্পোর্টসের হাতে। প্রতি দু’বছর অন্তর পরিচালনার দায়িত্ব ভাগ করে নেয় তারা। আগামী মরশুমে দায়িত্ব থাকছে জেএসডব্লিউ-র হাতে। ২০২৪ সাল থেকে জেএসডব্লিউ-র ক্রিকেট ডিরেক্টর সৌরভ। সেকারণেই এবার ‘দাদা’র হাতে তুলে দেওয়া হয়েছে কোচিংয়ের গুরুদায়িত্ব। উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের সঙ্গেও যুক্ত তিনি। ২০১৯ সালে দিল্লি দলের মেন্টরও ছিলেন তিনি। বিসিসিআই সভাপতি হওয়ার কারণে সেই দায়িত্ব ছাড়েন।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language