Hashtagintro

তাসের ঘর দিল্লি! এবার হুড়মুড়িয়ে ভাঙল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তূপের নিচে আটকে অনেকে!

রাজধানীতে ফের বাড়ি ভেঙে ভয়ংকর বিপর্যয়। এবার উত্তরপূর্ব দিল্লির সীমাপুরি এলাকায় একটি পাঁচতলা ভবন চোখের নিমেষে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল! ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।

মাস খানিক আগে সত্য নিকেতনে একটি হস্টেল-বাড়ি ভেঙে পড়েছিল। ওই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল। আহত হন অনেকে। হতাহতেরা অধিকাংশই বাড়িটির আবাসিক ছাত্র। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর আড়াইটে নাগাদ সীমাপুরি এলাকায় বাড়ি ভাঙার খবর আসে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান দমকল ও পুলিশ বাহিনীর সদস্যরা। এক আধিকারিক জানিয়েছেন, কংক্রিটের চাঙড় সরিয়ে সন্তর্পণে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। যাতে করে ভিতরে আটকে থাকা ব্যক্তিদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]

 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language