Hashtagintro

জলপাইগুড়িতে পুলিশ ইন্সপেক্টরের রহস্যমৃত্যু! ঘরে উদ্ধার দেহ, কারণ ঘিরে ধোঁয়াশা

জলপাইগুড়িতে পুলিশ ইন্সপেক্টরের রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার দেহ। পুজোর আগে ছুটি এসেছিলেন বাড়িতে। কর্মসূত্রে থাকতেন আলিপুরদুয়ারে। কী করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। আত্মহত্যা করে থাকলে তা কেন? কোনও কিছুই স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে সৌরভ পথ দুর্ঘটনার কবলে পড়েন। চিকিৎসার পর সেড়েও ওঠেন। যোগ দেন কাজে তবে মানসিক অবসাদে ভুগছিলেন। তবে সেই জন্য আত্মহত্যার পথ বেছে নেবেন তা কেউ ভাবতে পারেননি বলে জানাচ্ছেন সহকর্মী থেকে পরিবারের সদস্যরা।

মৃত পুলিশ অফিসারের নাম সৌরভ চক্রবর্তী। বয়স ৪৮ বছর। তিনি জলপাইগুড়ির বাসিন্দা। আলিপুরদুয়ারে তাঁর পোস্টিং ছিল। সেখানেই থাকতেন। স্ত্রী-সন্তান থাকতেন জলপাইগুড়িতেই। পুজোর আগে বাড়িতে এসেছিলেন। বুধবারে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সকালে তাঁর আচরণে  কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি। স্বাভাবিক কাজ করেন। চা খান। পরে তাঁর দেহ উদ্ধার হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে সৌরভ পথ দুর্ঘটনার কবলে পড়েন। চিকিৎসার পর সেড়েও ওঠেন। যোগ দেন কাজে তবে মানসিক অবসাদে ভুগছিলেন। তবে সেই জন্য আত্মহত্যার পথ বেছে নেবেন তা কেউ ভাবতে পারেননি বলে জানাচ্ছেন সহকর্মী থেকে পরিবারের সদস্যরা। ঘটনায় পরিবারের পাশাপাশি শোকের ছায়া আলিপুরদুয়ার পুলিশ মহলেও।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language