Hashtagintro

‘এখন ঘরেই থাকুন’, হাউথি হামলার বিপদ এড়াতে সৌদির ভারতীয়দের সতর্ক করল দিল্লি

ইয়েমেনের ইরান সমর্থিত বিক্ষুব্ধ গোষ্ঠী হাউথির সঙ্গে সৌদি আরবের সংঘাত তুঙ্গে। বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হাউথি গোষ্ঠী। এই অবস্থায় সৌদিতে থাকা ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি করল দিল্লি। বিপদ এড়াতে আপাতত ঘরেই থাকতে বলে হয়েছে তাদের। এই নির্দেশিকা জারি করেছে সৌদি আরবের ভারতীয় দূতাবাস।

রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে থাকা সকল ভারতীয় নাগরিককে সতর্ক ও সজাগ থাকতে হবে। প্রয়োজন মতো বাড়ির ভেতরেই থাকুন। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারি মাধ্যমে জারি করা নির্দেশাবলী অনুসরণ করুন।” আরও বলা হয়েছে, “ভারতীয় নাগরিকদের চলমান ঘটনাবলী সম্পর্কিত কোনও ভিডিও বা সংবাদ প্রচার বা পোস্ট করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

দিল্লির বিবৃতিতে আরও বলা হয়েছে, রিয়াধের দূতাবাস, জেদ্দার কনস্যুলেট এবং ভিএফএস সংস্থার মাধ্যমে পরিচালিত আউটসোর্সড পরিষেবাগুলি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে এই বিষয়ে অন্তিম (আপডেটেড) তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। এছাড়া, ‘প্রবাসী ভারতীয় সহায়তা কেন্দ্র’-এর ২৪ ঘণ্টা চালু থাকা হেল্পলাইনটি (স্থানীয় টোল-ফ্রি নম্বর ৮০০২৪৭১২৩৪) সচল রয়েছে।

প্রসঙ্গত, সৌদির তরফে জানানো হয়েছে, বুধবার রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরে একের পর এক বিস্ফোরণ হয়। এরপরই বিমানবন্দর দু’টিতে বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা। হামলায় আভা আন্তর্জাতিক বিমানবন্দরে একজন মরক্ক এবং একজন আলজেরিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৮ জন। অন্যদিকে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মৃত্যু হয়েছে এক সুদানের নাগরিকের। আহতের সংখ্যা ১৩।

এই হামলার কড়া নিন্দা করেছে ভারত। একটি বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, অসামরিক পরিকাঠামোকে নিশানা করা এবং সাধারণ মানুষের জীবন বিপন্ন করা অগ্রহণযোগ্য। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। কঠিন সময়ে ভারত সৌদির পাশে আছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language